করোনা প্রতিরোধে বাড়াতে হবে শরীরের ইমিউন সিস্টেম
ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৩ পিএম, ২৪ মার্চ ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত পুরো বিশ্ব । এখন পর্যন্ত বিশ্বের ১৯৪ টি দেশ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে শরীরে ইমিউন সিস্টেম বৃদ্ধিতে জোর দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞ । যে উপায়ে আপনি আপনার শরীরের ইমিউন সিস্টেম বাড়াতে পারেনঃ-
ভালো ঘুম: দিন-রাত্রির যে চক্র ((সারকাডিয়ান সার্কেল) তা ইমিউন সিস্টেমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাতের ঘুমের প্রথম প্রহরে টি-কোষ এবং সাইটোকিনের পরিমাণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছে থাকে। টি-কোষ হচ্ছে রক্তের সে ধরনের শ্বেতকনিকা যেগুলো ব্যাকটেরিয়া-ভাইরাসের বিরুদ্ধে শরীরের প্রতিরক্ষা ব্যবস্থাকে শানিত করে এবং সাইটোকিন এসবের বিরুদ্ধে যুদ্ধে প্রদাহমূলক প্রতিক্রিয়ার সূচনা করে।
দীর্ঘস্থায়ী মানসিক চাপ কমিয়ে রাখুন: দীর্ঘ দিন মানসিক চাপে থাকলে দীর্ঘস্থায়ী প্রদাহের সৃষ্টি হয় এবং অটো-ইমিউন রোগ সৃষ্টি করে। স্ট্রেস হরমোন হচ্ছে কর্টিসল – এটি সাইটোকিন তৈরি করে যা ইমিউনিটিকে ক্ষতিগ্রস্ত করে।
নিয়মিত ব্যায়াম করুন: শরীর চর্চা শুধু মানসিক চাপ কমায় তা নয়, এটি ইমিউন সিস্টেমকেও প্রতিরক্ষা দিয়ে থাকে। Aging cell- জার্নালে প্রকাশিত এক গবেষণা নিবন্ধে দেখানো হয়েছে যে, যথেষ্ট পরিমাণে ব্যায়াম বা শরীর চর্চা বা কায়িক শ্রম ইমিউন সিস্টেমের ক্ষয় প্রতিহত করে।
ভিটামিন-সমৃদ্ধ খাবার খান: ভাইরাস সংক্রমণ প্রতিহত করতে ভিটামিন-এ তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে। কডলিভার অয়েল বা ভিটামিন-এ ক্যাপসুল প্রাকৃতিক ওষুধ হিসেবে বহুল ব্যবহৃত। হাম (মিজলস) চিকিৎসায় এর সফল ব্যবহার রয়েছে। ভিটামিন-এ পাবেন যেসব খাবারে সেগুলো- মিষ্টি আলু, সবুজ শাকসবজি, লাল মরিচ, গাজর, লাউ, ফুটি/খরমুজ, পেঁপেঁ, আম, লেটুস, গুড়া লঙ্কা, এপ্রিকট ইত্যাদিতে। তীব্র প্রদাহের সময় স্বল্প সময়ের জন্য শিরায় ভিটামিন-এ ইনজেকশন দেয়া হয়ে থাকে।
-জেডসি
- গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
- স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ডানায় রঙের মায়া, প্রজাপতির বিস্ময়কর জগৎ
- সুলতানা কামাল: সবুজ মাঠ থেকে স্বপ্নের উড়ান
- রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির সম্ভাবনা
- তেলের ডিপোতে বিজিবি মোতায়েন, নজরদারি জোরদার
- রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফেরা নাসিমার জীবন শেষ পদ্মায়
- স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন
- জনসংখ্যা নিয়ন্ত্রণে সব দায় নারীর কাঁধে, নীতিতে ফাঁকফোকর
- ডিমের বাজারে অস্থিরতা: পাইকারদের অভিযোগ
- দেশের বাজারে এবার বাড়ল স্বর্ণের দাম
- নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার
- দেশের ১৯ জেলায় ঝড়ের সতর্কবার্তা
- টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নারী-শিশুসহ একই পরিবারের ৫ জন নিহত
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- রাজধানীর আকাশ আজ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা
- কমছে মাছ-মুরগির দাম, শাক-সবজির বাজারে স্বস্তি
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু আজ, লড়ছেন ২৫ হাজার ভর্তিচ্ছু
- ঈদযাত্রার ১২ দিনে প্রাণ গেল ২৪১ জনের
- দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ
- বসন্তে রঙিন বাংলার প্রকৃতি—ফুলের মেলায় সাজে দেশ
- শপথ নিলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- দুপুরের মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল
- আমার এলাকায় ওয়াজো হবে, কীর্তন-বাউল গানও হবে: রুমিন ফারহানা
- রঙবেরঙের ফড়িং—ডানায় ভর করে রঙিন স্বপ্ন
- ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমল ২৫%




