ঢাকা, মঙ্গলবার ২৭, অক্টোবর ২০২৬ ১৮:৩০:১৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭ চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

করোনা প্রতিরোধে সিডনির বিভিন্ন অংশে লকডাউন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৪৯ পিএম, ১৯ ডিসেম্বর ২০২০ শনিবার

করোনা প্রতিরোধে সিডনির বিভিন্ন অংশে লকডাউন

করোনা প্রতিরোধে সিডনির বিভিন্ন অংশে লকডাউন

অষ্ট্রেলিয়ার জনবসতিপূর্ণ নগরী সিডনির বিভিন্ন এলাকায় আজ শনিবার নতুন করে লকডাউন শুরু হয়েছে। ক্রিসমাসের সময় করোনা সংক্রমণ দ্রুত বেড়ে যাওয়া থামাতে এ উদ্যোগ যথেষ্ট বলে মনে করছেন কর্মকর্তারা।

নগরীর উত্তরাঞ্চলে সৈকত এলাকার নর্দান বিচে গুচ্ছ সংক্রমণ সংখ্যা ৩৮ হওয়ায় বাসিন্দাদের আজ শনিবার বিকেল থেকে বুধবার মধ্যরাত পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না গিয়ে বাড়িতে অবস্থান করতে বলা হয়েছে।

নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রধানমন্ত্রী গ্লেডিস বেরেজিকলিয়ান বলেছেন, এ পদক্ষেপের কারণে ভাইরাসের তীব্র সংক্রমণ ঠেকাতে আমরা যথেষ্ট সময় পাবো। এর ফলে ক্রিসমাস ও নতুন বছরের এ সময়ে আমরা শিথিল থাকতে পারবো।

উল্লেখ্য নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী সিডনি। শহরটির কয়েকটি এলাকায় শনিবার বিকেল ৫টা থেকে হাজার হাজার লোককে ঘরে অবস্থান করতে হবে। বিচ, পাব ও হোটেলগুলো বন্ধ থাকবে।

এদিকে সিডনিতে মাস্ক পরা বাধ্যতামূলক নয়। কিন্তু নর্দান বিচের বাসিন্দাদের সারাক্ষণ মাস্ক পরতে বলা হয়েছে। এমনকি ঘরে থাকলেও।

অষ্ট্রেলিয়ায় এ পর্যন্ত ২৮ হাজারেরও বেশি কোভিড ১৯ রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে ৯০৮ জন।

দেশটির মোট জনসংখ্যা প্রায় আড়াই কোটি।