ঢাকা, সোমবার ২৭, জুলাই ২০২৬ ১৪:২৯:৫৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১ ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

করোনা প্রাণ কাড়লো আরও ২৩৭ জনের

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:১২ পিএম, ১১ আগস্ট ২০২১ বুধবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

ঘাতক করোনাভাইরাস দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৩৭ জনের প্রাণ কেড়েছে। এই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১০ হাজার ৪২০ জনের। শনাক্তের হার ২৩ দশমিক ৪৫ শতাংশ।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৪ হাজার ৮ জনের। পরীক্ষা করা হয়েছে ৪৪ হাজার ৪৩০টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৩ দশমিক ৪৫ শতাংশ।  

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৩৭ জনের মধ্যে ঢাকা বিভাগের ১০৫ জন, চট্টগ্রামে ৫৪, রাজশাহীতে ১০, খুলনায় ২০, বরিশালে ৮, সিলেটে ২৩, রংপুরে ৬ ও ময়মনসিংহে ১১।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে ১৩ লাখ ৮৬ হাজার ৭৪২ জনের। করোনায় মারা গেছেন ২৩ হাজার ৩৯৮ জন। আর সুস্থ হয়েছেন ১২ লাখ ৪৮ হাজার ৭৫ জন।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।