করোনা: বরিশালে টানা ১০ দিন শনাক্ত ও মেডিকেলে ভর্তি শূন্য
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৪ পিএম, ১১ এপ্রিল ২০২২ সোমবার
ফাইল ছবি
বরিশালে টানা ১০ দিন ধরে নতুন করে করোনায় আক্রান্ত হয়নি কেউ। এদিকে শের-ই বাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডও রোগী শূন্য গত ১০ দিন ধরে। এতে স্বস্তি এসেছে জনমনে। তবে অবহেলা না করে আবারও করোনার সম্ভাব্য প্রকোপ থেকে রক্ষায় সবাইকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
শের-ই বাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডে সব শেষ চিকিৎসাধীন একজন রোগী গত ১ এপ্রিল ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে যায়। এরপর থেকে ৩শ’ শয্যার করোনা ওয়ার্ড পুরোপুরো রোগী শূন্য অবস্থায় রয়েছে। এ কারনে করোনা ওয়ার্ডের চিকিৎসক-নার্স ও কর্মচারীদের মধ্যেও গাছাড়াভাব পরিলক্ষিত হয়েছে।
এদিকে মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাবে সব শেষ গত পহেলা এপ্রিল ৪৩ জনের নমুনা পরীক্ষায় ১ জনের করোনা শনাক্ত হয়েছিলো। শনাক্তের হার ছিলো ২.৩২ ভাগ।
এরপর থেকে গত ১০ দিন মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় কারোর করোনা শনাক্ত হয়নি। সব শেষ রবিবার রাতে ১১ জনের নমুনা পরীক্ষার রিপোর্টে সবার করোনা নেগেটিভ হয়েছে।
২০২০ সালের ১৭ মার্চ থেকে এ পর্যন্ত শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ৭ হাজার ৬শ’ ৭২ জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ১ হাজার ৪শ’ ৭৫ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৪শ’ ৩৯ জনের করোনা পজেটিভ ছিলো বলে মেডিকেলের পরিচালক কার্যালয় থেকে জানানো হয়েছে।
করোনা শনাক্ত এবং হাসপাতালে ভর্তি কমে যাওয়ায় স্বস্তি ফিরেছে জনমনে। তবে এ বিষয়ে হেলাফেলা না করার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. রেজওয়ানুর আলম রায়হান। তিনি সবাইকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন।
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান



