করোনা: বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছাড়াল
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:০২ পিএম, ২১ মে ২০২০ বৃহস্পতিবার
করোনা: বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছাড়াল
বিশ্বজুড়ে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা ৫০ লাখ ছাড়াল। পাঁচ মাস সময় নিলো কোভিড-১৯ রোগ ৫০ লাখ মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গত ২৪ ঘণ্টায় যে রিপোর্ট পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে প্রায় ১ লাখ ৬ হাজার মানুষ আক্রান্ত হয়েছে এই সময়ের মধ্যে, এটিই একদিনে সর্বোচ্চ সংক্রমণ।
জনস হপকিন্স ইউনিভার্সিটি এন্ড মেডিসিনের তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৫০ লাখের বেশি মানুষ।
তাদের মধ্যে ৩ লক্ষ ২৮ হাজার ২২৭ জনের মৃত্যু হয়েছে।
বিশ্বের মোট ১৮৮টি দেশ বা অঞ্চলে করোনাভাইরাস সংক্রমিত হয়েছে।
যুক্তরাষ্ট্রে মারা গেছেন ৯৩ হাজারের বেশি মানুষ।
যুক্তরাজ্যে প্রায় ৩৬ হাজার মানুষ মারা গেছেন।
ব্রাজিল এখন শনাক্তের সংখ্যার দিক থেকে তিন নম্বরে উঠে এসেছে। দেশটিতে শনাক্তের সংখ্যা তিন লাখের কাছাকাছি।
যুক্তরাষ্ট্রে সাড়ে ১৫ লাখ এবং রাশিয়ায় প্রায় ৩ লাখ ১০ হাজার শনাক্ত।
বিশ্বব্যাপী সুস্থ হয়ে উঠেছেন ১৯ লাখের বেশি কোভিড-১৯ রোগী।
ভারতে মোট শনাক্ত হওয়া করোনাভাইরাস রোগীর সংখ্যা এক লক্ষ ছাড়িয়ে গেছে। বর্তমানে দেশটিতে মোট রোগীর সংখ্যা ১ লাখ ১২ হাজারের বেশি।
মোট শনাক্ত রোগীর সংখ্যায় ভারত চীনকে ছাপিয়ে গিয়েছিল আগেই, এখন গোটা এশিয়াতে ভারতের অবস্থান একমাত্র ইরানের পরেই।
ইরানে মোট শনাক্ত হয়েছেন ১ লাখ ২৬ হাজারের বেশি মানুষ।
এই দেশগুলোর মধ্যে মৃতের হার সবার ওপরে বেলজিয়ামে। দেশটিতে মোট আক্রান্তের ১৬.৩% মানুষ মারা গেছেন।
এরপরই আছে ফ্রান্স, যেখানে মৃতের হার ১৫.৫%। ইতালি ও যুক্তরাজ্যে প্রতি ১০০ জন শনাক্তের বিপরীতে মারা গেছেন ১৪.২ শতাংশ।
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- ডিআরইউর শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২
- ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- বাংলাদেশসহ ১০ দল নিয়ে আইসিসির নতুন টুর্নামেন্ট
- বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- শরীরের পরিবর্তন ও ট্রল নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ
- ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ
- তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি
- মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত
- সুস্বাদু এবং মজাদার মাংসের পিঠার রেসিপি
- ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড
- বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন আজ
- ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- শাহজালালে দুই নারী যাত্রীর প্যান্টে মিলল ২৪ কোটি টাকার সোনা
- চরম ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট
- ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি







