করোনা: ভারতে মোট আক্রান্ত ৩ লক্ষ ৪৩ হাজার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৯ পিএম, ১৬ জুন ২০২০ মঙ্গলবার
করোনা: ভারতে মোট আক্রান্ত ৩ লক্ষ ৪৩ হাজার
ভারতে রোজ ১০ হাজারেরও বেশি মানুষ নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশে ১০ হাজার ৬৬৭ জনের কোভিড রিপোর্ট পজিটিভ। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন তিন লক্ষ ৪৩ হাজার ৯১ জন। মহারাষ্ট্রে আক্রান্ত লাখের ঘরে ঢুকে পড়েছে আগেই। তামিলনাড়ু ও দিল্লি পাল্লা দিয়ে ছুটছে পঞ্চাশ হাজারের দিকে।
আক্রান্তের পাশাপাশি মৃত্যু সংখ্যাও উদ্বেগ বাড়াচ্ছে দেশটির। মোট মৃত্যুর নিরিখে বেলজিয়ামকে টপকে বিশ্বের অষ্টম স্থানে ভারত।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়ের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় করোনার থাবায় দেশে মৃত্যু হয়েছে ৩৮০ জনের। দেশে মোট মৃত্যু হল ন’হাজার ৯০০ জনের। এর মধ্যে মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে চার হাজার ১২৮ জনের। গুজরাতে এক হাজার ৫০৫ জনের। রাজধানী দিল্লিতেও মৃত্যু সংখ্যা ধারাবাহিক ভাবে বাড়ছে। সেখানে এক হাজার ৪০০ জনের প্রাণ কেড়েছে করোনা। পাঁচশোর গণ্ডি না পেরিয়েও মৃত্যুতে দেশের চতুর্থ স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। এ রাজ্যে মোট মৃত ৪৮৫ জন। এর পর তালিকায় রয়েছে তামিলনাড়ু (৪৭৯), মধ্যপ্রদেশ (৪৬৫), উত্তরপ্রদেশ (৩৯৯), রাজস্থান (৩০১), তেলঙ্গানা (১৮৭) ও হরিয়ানা (১০০)।
আক্রান্তের শীর্ষে থাকা মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় দু’হাজার ৭৮৬ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। সে রাজ্যে মোট আক্রান্ত হলেন এক লক্ষ ১০ হাজার ৭৪৪ জন। এর পরই তামিলনাড়ু। সেখানে মোট আক্রান্ত ৪৬ হাজার ৫০৪ জন। রাজধানী দিল্লিতে মোট ৪২ হাজার ৮২৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গুজরাটে মোট আক্রান্ত ২৪ হাজার ৫৫ জন।
উত্তরপ্রদেশ ১৩, রাজস্থান ১২, পশ্চিমবঙ্গ ১১ ও মধ্যপ্রদেশ ১০ হাজারের গণ্ডি পার করে এগোচ্ছে। পাঁচ হাজার সংক্রমণ গণ্ডি পেরিয়েছে হরিয়ানা (৭,৭২২), কর্নাটক (৭,১২৩), বিহার (৬,৬৫০), অন্ধ্রপ্রদেশ (৬,৪৫৬), জম্মু ও কাশ্মীর (৫,২২০) ও তেলঙ্গানা (৫,১৯৩)। এর পর রয়েছে, অসম (৪,১৫৮), ওড়িশা (৪,০৫৫) পঞ্জাব (৩,২৬৭), কেরালা (২,৫৪৩), উত্তরাখণ্ড (১,৮৪৫), ঝাড়খণ্ড (১,৭৬৩), ছত্তীসগঢ় (১,৭৫৬) ও ত্রিপুরা (১,০৮৬)-র মতো রাজ্যগুলি।
ভারতে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা।
কলকাতা ও দুই ২৪ পরগনা ছাড়িয়ে পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বাড়ছে সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রনালয় বলছে, গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪০৭ জন। এ নিয়ে রাজ্যে মোট আক্রান্ত হলেন ১১ হাজার ৪৯৪ জন। এ রাজ্যে মোট মৃত্যু হয়েছে ৪৮৫ জনের।
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- রাজধানীর পাখিরা: কংক্রিটের নগরীতে ডানা মেলে জীবনের গান
- স্বপ্নে রঙ মেশানো মানুষ মুস্তাফা মনোয়ার
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ জরুরি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে