করোনা ভেবে মাকে রাস্তায় ফেলে গেলেন সন্তান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২২ পিএম, ৭ জুন ২০২০ রবিবার
ছবি: সংগৃহীত
শ্বাসকষ্ট দেখা দেয়ায় মাকে রাস্তায় ফেলে গেছে এক সন্তান। ঝড়-বৃষ্টির মধ্যে তিনদিন পড়ে থাকার পর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের ক্যাম্প পুলিশ। এ ঘটনায় উদ্বেগ জানিয়ে চিকিৎসকরা বলছেন কারো শ্বাসকষ্ট হলেই করোনা আক্রান্ত ভেবে নেয়া ঠিক নয়।
করোনা মহামারীর মধ্যে যখন পরিবারের বয়স্ক সদস্যটির আরো বেশি খেয়াল রাখার তাগিদ দেয়া হচ্ছে বার বার, তখনই মাকে রাস্তায় ফেলে গেলেন সন্তান। শ্বাসকষ্ট হওয়ায় করোনা আক্রান্ত সন্দেহে তাকে ফেলে যাওয়া হয়।
শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের পাশের রাস্তা থেকে ৫০ বছর বয়সী মনোয়ারা বেগমকে উদ্ধার করেন মেডিকেল ক্যাম্প পুলিশ। ভর্তি করা হয়েছে করোনা ইউনিটে।
ঢামেক সহকারী ইনচার্জ আব্দুল খান বলেন, তার পরিবার করোনা অনুমান করে তাকে হাসপাতালে নিয়ে এসেছিল। কিন্তু পরে কেন তাকে ফেলে গেছে তা আমার জানা নেই।
পরিবারের সঙ্গে মিরপুর কমার্স কলেজের পাশে একটি বস্তিতে থাকতেন মনোয়ারা। তিন দিন আগে তাকে ফেলে রেখে যাওয়া হয়। ঝড় বৃষ্টির মধ্যে রাস্তাতেই ছিলেন তিনি। চিকিৎসকের বরাত দিয়ে ক্যাম্প ইনচার্জ আব্দুল খান জানান, তার অবস্থা আশঙ্কাজনক।
ঢাকা মেডিকেল পুলিশ ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, তার শারীরিক সমস্যা দেখে তাকে ফেলে দিয়ে গেছেন পরিবারের লোকজন। তার করোনার পরীক্ষা চলছে। রিপোর্ট পেলে বাকিটা জানা যাবে।
শুধুমাত্র শ্বাসকষ্ট হলেই কাউকে করোনা রোগী ভাবা অজ্ঞতার পরিচয় বললেন চিকিৎসক।
অধ্যাপক ডা. সৈয়দ সহিদুল বলেন, শ্বাসকষ্ট হয়েছে বলেই কাউকে করোনা শনাক্ত করে রাস্তায় ফেলে দেয়া যাবে না।
এ বিষয়ে জনসচেতনতা জরুরি বলে মনে করেন তারা।
-জেডসি
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম








