ঢাকা, সোমবার ২৯, জুন ২০২৬ ১৮:১৮:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০

করোনা ভ্যাকসিন নিলেন রানি এলিজাবেথ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৪ এএম, ১০ জানুয়ারি ২০২১ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মহামারি করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ এবং তার স্বামী এডিনবার্গের ডিউক প্রিন্স ফিলিপ। বাকিংহ্যাম প্যালেসের মুখপাত্র শনিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

উইন্ডসর প্রাসাদে রাজপরিবারের একজন চিকিৎসকের কাছে রানি ও তার স্বামী করোনার টিকার প্রথম ডোজ গ্রহণ করেন। লকডাউনের পর থেকে ৯৪ বছর বয়সী রানি এবং ৯৯ বছর বয়সী ফিলিপ উইন্ডসর প্রসাদেই অবস্থান করছেন। এরআগে ২০২০ সালের মার্চে এ রাজদম্পতির ছেলে প্রিন্স চার্লসের (৭২) করোনা ধরা পড়ে।

এদিকে, যুক্তরাজ্যে নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। সংক্রমণ ঠেকাতে যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় নতুন করে লকডাউন ঘোষণা করা হয়েছে। মহামারী করোনা থেকে বাঁচতে যুক্তরাজ্যে এরই মধ্যে ১০ লাখের বেশি মানুষ করোনার টিকা গ্রহণ করেছেন। সূত্র: সিএনএন

-জেডসি