করোনা ভ্যাকসিন বাধ্যতামূলক করার পক্ষে নয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৯ পিএম, ৮ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
মহামারী করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন বাধ্যতামূলক করার পক্ষে নয় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও)।
সংস্থাটি সোমবার বলেছে, কোভিড-১৯ এর ভ্যাকসিন বাধ্যতামূলক করার চেষ্টার চেয়ে এর উপকারিতা সম্পর্কে লোকজনকে বুঝানো অনেক বেশি কার্যকর হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বিষয়ক পরিচালক মাইকেল রায়ান বলেন, ভ্যাকসিনের গল্প একটি সুংবাদের গল্প। এটি জীবাণু প্রতিরোধে মানুষের সম্ভাবনা ও উদ্যমের বিজয়।আমাদের দরকার মানুষকে বুঝানো, রাজি করানো।
ভ্যাকসিন বাধ্যতামূলক করা হবে কি-না এ ধরণের প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি মনে করি আমরা যারা জনস্বাস্থ্য নিয়ে কাজ করি তাদের উচিত ভ্যাকসিনের নানা দিক নিয়ে মানুষকে বুঝানো এবং তাদের সিদ্ধান্ত তাদেরকেই নেয়ার সুযোগ দেয়া।
এছাড়া সংস্থার টিকাদান বিভাগের পরিচালক ওব্রিয়েন এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেছেন, আমি মনে করি না এ ক্ষেত্রে বাধ্যতামূলক করার প্রয়োজন আছে, বিশেষ করে এই ভ্যাকসিনের ক্ষেত্রে। বরং এর পরিবর্তে লোকজনকে উৎসাহিত করা দরকার।
তিনি আরও বলেন, আমি মনে করি না যে টিকা নিতে বাধ্য করা হচ্ছে এমন কোনো দেশকে আমরা দেখবো।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বিশ্বে ৫১টি ভ্যাকসিনের মানব শরীরে পরীক্ষা চলছে। এর মধ্যে ১৩টি চূড়ান্ত ধাপে পৌঁছেছে। এছাড়া আরো ১৬৩টি ভ্যাকসিন ল্যাবরেটরিতে প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, ব্রিটেনে আজ মঙ্গলবার ফাইজারের টিকা দেয়ার কাজ শুরু হচ্ছে।
-জেডসি
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু







