করোনা মহামারি নিয়ন্ত্রণে থাকার ঘোষণা কিউবার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২২ পিএম, ৮ জুন ২০২০ সোমবার
করোনা মহামারি নিয়ন্ত্রণে থাকার ঘোষণা কিউবার
কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল করোনা ভাইরাস নিয়ন্ত্রণে রয়েছে বলে ঘোষণা দিয়েছেন।
দেশটিতে টানা আট দিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা না যাওয়ায় তিনি এ ঘোষণা দেন। এর ফলে এখানে লকডাউন ধীরে ধীরে তুলে নিতে আগামী সপ্তাহে ঘোষণা দেয়ার সুযোগ তৈরি হলো।
কিউবার এক কোটি ১২ লাখ লোকের মধ্যে মাত্র ২ হাজার ২শ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ৮৩ জন। সুস্থ হয়েছে ১ হাজার ৮৬২ জন। দেশটিতে মাত্র ২৪৪ জন বর্তমানে করোনায় আক্রান্ত রয়েছে।
তবে প্রেসিডেন্ট বলেন, এ অবস্থায় আত্মতুষ্টিতে ভোগার কোন সুযোগ নেই। কারণ মে মাসের ২৮ তারিখ থেকে নতুন সংক্রমণ বেড়েছে।
শনিবার তিনি বলেন, চলতি সপ্তাহে পূর্বের তুলনায় সংক্রমণ বেড়েছে। তবে আমরা মহামারি সমাপ্তির একেবারে শেষ পর্যায়ে রয়েছি।
দিয়াজ ক্যানেল বলেন, অবশিষ্ট যেটুকু রয়েছে তা নির্মূলে আমাদের এখন মনোযাগী হতে হবে। দেশটিতে স্কুল ও সীমান্ত এখনও বন্ধ রয়েছে। গণপরিবহন বন্ধ এবং বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের আরোপ করা কয়েক দশকের অবরোধে দেশটির ক্ষতিগ্রস্ত অর্থনীতি মূলত পর্যটন ও বর্হিবাণিজ্যের ওপর নির্ভরশীল। তাই দীর্ঘ লকডাউন চালিয়ে যাওয়া দেশটির জন্যে কষ্টকর।
ইতোমধ্যে লকডাউনের কারণে এখানে খাদ্য ও জ্বালানী সংকট দেখা দিয়েছে এবং লাখ লাখ লোক দুর্ভোগে পড়েছে।
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২
- ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- বাংলাদেশসহ ১০ দল নিয়ে আইসিসির নতুন টুর্নামেন্ট
- বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে
- জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- শরীরের পরিবর্তন ও ট্রল নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ
- শরীরের পরিবর্তন ও ট্রল নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ
- তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি
- ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ
- সুস্বাদু এবং মজাদার মাংসের পিঠার রেসিপি
- ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড
- বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন আজ
- ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- শাহজালালে দুই নারী যাত্রীর প্যান্টে মিলল ২৪ কোটি টাকার সোনা
- ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি
- চরম ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট







