করোনা মহামারি পার্ল হারবার হামলার চেয়েও ভয়াবহ: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৩ পিএম, ৭ মে ২০২০ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাস মহামারিকে পার্ল হারবার ও ১১ সেপ্টেম্বরের হামলার চেয়েও ভয়াবহ বললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই মহামারির জন্য তিনি আবারো দায়ী করলেন চীনকে।
সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সির তথ্যানুযায়ী, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হাওয়াই অঙ্গরাজ্যের পার্ল হারবারে জাপানি বোমারু বিমান হামলা চালায়। তাতে প্রাণহানি হয় ২ হাজার ৩৩৫ জনের। ১৯৪১ সালের ৭ ডিসেম্বরের ওই হামলার পর দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেয় আমেরিকানরা। আর ২০০১ সালের ১১ সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আল কায়েদা হঠাৎ হামলা চালালে প্রায় তিন হাজার মানুষের প্রাণহানি ঘটে।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই দুটিই ছিল ভয়াবহ হামলা। তবে করোনাভাইরাস যুক্তরাষ্ট্রে প্রায় ১৩ লাখ মানুষকে আক্রান্ত করেছে। এর মধ্যে প্রায় ৭৫ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। তাই এই হামলাকেই সবচেয়ে ভয়াবহ বললেন ট্রাম্প।
বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিসে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা সবচেয়ে ভয়াবহ হামলার মধ্য দিয়ে যাচ্ছি, এটাই আমাদের ওপর সবচেয়ে ভয়াবহ হামলা। এটা পার্ল হারবারের চেয়েও ভয়াবহ, এটা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের চেয়েও ভয়াবহ। এই রকম হামলা আগে কখনো হয়নি।’
করোনাভাইরাসের মহামারি প্রসঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এটা কখনোই হওয়া উচিত ছিলো না। চীনেই এটিকে থামানো যেতো। কিন্তু তা হয়নি।
করোনার মহামারিকে ট্রাম্প যুদ্ধ হিসেবে দেখছেন কিনা তার কাছে জানতে চান এক সাংবাদিক। জবাবে ট্রাম্প বলেন, চীনের চেয়ে মহামারিকেই যুক্তরাষ্ট্রের শত্রু হিসেবে দেখা হচ্ছে। তিনি বলেন, ‘আমি অদৃশ্য শত্রুকে (করোনাভাইরাস) যুদ্ধ হিসেবে দেখছি। যেভাবে এটা এখানে এসেছে তা আমার পছন্দ নয়; কারণ এটা থামানো যেতো কিন্তু তা হয়নি, আমি এই অদৃশ্য শত্রুকে একটি যুদ্ধ হিসেবে দেখি।’
-জেডসি
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই
- কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











