করোনা মোকাবিলায় আর্জেন্টিনায় ধনীদের ওপর বাড়তি কর
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২০ পিএম, ৬ ডিসেম্বর ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
করোনা মহামারী মোকাবিলায় সবচেয়ে ধনী ব্যক্তিদের ওপর বাড়তি কর আরোপ করেছে আর্জেন্টিনা। এই অর্থ করোনা সংক্রমণ মোকাবিলায় চিকিৎসা ও ত্রাণ সামগ্রীর জন্য ব্যবহার করা হবে।
বিবিসি জানায়, নতুন এই করের নাম দেওয়া হয়েছে ‘মিলিয়নিয়ার ট্যাক্স’। দেশটির পার্লামেন্টে নতুন এই বিলের পক্ষে ৪২ ভোট পড়েছে। আর বিপক্ষে ২৬টি।
দেশটির যেসব ধনী ব্যক্তির আর্জেন্টাইন মুদ্রায় ২০০ মিলিয়ন পেসো সমপরিমাণ সম্পত্তি রয়েছে, তাদের ওপর এই নতুন কর বসছে। ফলে দেশটির করদাতাদের ০.৮ শতাংশ অর্থাৎ ১২ হাজারের মতো ব্যক্তি এর আওতায় পড়বে।
নতুন আইনের ফলে এসব ধনীর দেশের অভ্যন্তরে যে সম্পদ রয়েছে তার ৩.৫০ শতাংশ এবং দেশের বাইরের সম্পদের ওপর ৫.২৫ শতাংশ কর দিতে হবে।
দেশটির মধ্য-বামপন্থী প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ এই করের মাধ্যমে তিনশ মিলিয়ন পেসো’র তহবিল তৈরি করতে চান।
এই তহবিলের ২০ শতাংশ করে ব্যবহার করা হবে চিকিৎসা ও ত্রাণ সামগ্রী ক্রয়ে, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তায়, শিক্ষার্থীদের বৃত্তি প্রদানে। আর ১৫ শতাংশ সামাজিক উন্নয়নে এবং বাকি ২৫ শতাংশ প্রাকৃতিক গ্যাস বিষয়ক কর্মকাণ্ডে।
আর্জেন্টিনায় পনেরো লাখের মতো করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। মৃত্যুর সংখ্যা প্রায় ৪০ হাজার।
দেশটিতে এমনিতেই বেকারত্ব, দারিদ্র্য এবং সরকারের ঋণের হার অনেক বেশি। ২০১৮ সাল থেকে আর্জেন্টিনায় অর্থনৈতিক মন্দা চলছে। তার ওপর মহামারী মোকাবিলায় লকডাউন আরোপ করার পর মন্দা পরিস্থিতির আরও অবনতি হয়েছে।
নতুন এই করের ব্যাপারে বিরোধিতা এসেছে। তারা বলছেন, এতে বৈদেশিক বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হবেন।
নভেম্বর মাসে যখন বাড়তি করে প্রস্তাব তোলা হয়, তখন এই উদ্যোগের বিপক্ষে দেশটিতে বিক্ষোভ হয়েছে।
-জেডসি
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য
- মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ











