করোনা মোকাবিলায় কার্যকর যেসব পদ্ধতি
ফিচার ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:১৩ পিএম, ২৩ জুলাই ২০২০ বৃহস্পতিবার
প্রতীকী ছবি
করোনার প্রতিষেধক কবে বের হবে, কবেই বা পৃথিবী এই ভাইরাস থেকে মুক্তি পাবে-তা নিয়ে গোটা সারা আজ উদ্বিগ্ন। করোনা সংক্রমণ এড়াতে বিশ্বের বহু দেশই লকডাউনের পথে হেঁটেছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়।
বর্তমানে লকডাউন না থাকলেও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে কাজ করার , চলাফেরার পরামর্শ দেয়া হচ্ছে। তবে এতকিছুর পরেও কোভিড-১৯ সংক্রমণ পুরোপুরি ঠেকাতে পারছে অনেক দেশই।
বিজ্ঞানীরা বলছেন, কেবলমাত্র ড্রপলেটসের মাধ্যমেই নয়, বাতাসের মাধ্যমেও ছড়াতে পারে করোনাভাইরাস। যার ফলে আরও চিন্তিত হয়ে পড়েছে সাধারণ মানুষ। বিশেষজ্ঞদের মতে, করোনা ভাইরাস মোকাবিলায় সচেতনতাই সব থেকে জরুরি। তারা বলছেন, করোনার বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে চার মূল চাবিকাঠির অত্যন্ত প্রয়োজন। যেমন-
মাস্ক : নোভেল করোনাভাইরাস প্রতিরোধ করতে মাস্ক অত্যন্ত প্রয়োজনীয়। চিকিৎসকদের মতে, বাড়ির বাইরে পা রাখলে মাস্ক পরতেই হবে। তবে শুধুমাত্র পরলেই হবে না, সঠিক নিয়ম মেনেই তা পরতে হবে। পরার সময় খেয়াল রাখতে হবে যাতে নাক ও মুখ ঢেকে থাকে। মাস্কটি যেন তিন স্তরবিশিষ্ট হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। বাড়িতে যদি কোনও অসুস্থ মানুষ থাকেন, তবে তার কাছে যাওয়ার আগেও মাস্ক ব্যবহার করতে হবে। বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন, মাস্ক পরার পর তা সঠিক নিয়ম মেনে পরিষ্কার করতে হবে। কোনও ভাবেই একটি মাস্ক একদিনের বেশি পরিষ্কার না করে পরা চলবে না।
সামাজিক দূরত্ব : মাস্ক ব্যবহারের পাশাপাশি সামাজিক দূরত্ব মেনে চলা আবশ্যক। এক ব্যক্তির থেকে আরেক ব্যক্তির মধ্যে কমপক্ষে ছয় ফুটের দূরত্ব বজায় রাখতে হবে। এক জায়গায় অনেকে জড়ো হওয়া যাবে না। ভিড় জায়গা সবসময়ই এড়িয়ে চলতে হবে। খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোনো বন্ধ করতে হবে।
হাত ধোওয়া বা স্যানিটাইজ করা : করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক পরার পাশাপাশি বিশেষজ্ঞরা হাত ধোওয়ার উপরও বেশি গুরুত্ব দিচ্ছেন। স্বাস্থ্যবিধি মেনে সঠিকভাবে হাত ধুলে বা স্যানিটাইজ করলে সংক্রমণ অনেকটাই ধাবংস করা যাবে। তাই বারবার হার ধোওয়ার উপর জোর দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বাইরে থেকে ফিরলে, খাবারের আগে এমনকী কর্মক্ষেত্রে থাকাকালীনও ঘন ঘন হাত স্যানিটাইজ করার উপদেশ দিচ্ছেন বিশেষজ্ঞরা। হাত না ধুয়ে কোনও অবস্থাতেই চোখে, মুখে ও নাকে হাত না দেওয়ার দিকেও বিশেষভাবে নজর রাখতে হবে।
রোগ প্রতিরোধ ক্ষমতা : বিশেষজ্ঞদের মতে, যার রোগ প্রতিরোধ ক্ষমতা যত বেশি করোনার বিরুদ্ধে তার লড়াই করা ততই সহজ। তাই এই সময় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর দিকে বিশেষ নজর দেওয়া দরকার। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সুষম আহার অর্থাৎ ভিটামিন, খনিজ, প্রোটিন ও ফ্যাট যুক্ত খাবার খেতে হবে। পাশাপাশি শরীরচর্চা, সময় অনুযায়ী ঘুমোনো ইত্যাদি মেনে চলতে হবে। সূত্র : বোল্ড স্কাই
- দেশের বাজারে এবার বাড়ল স্বর্ণের দাম
- নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার
- দেশের ১৯ জেলায় ঝড়ের সতর্কবার্তা
- টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নারী-শিশুসহ একই পরিবারের ৫ জন নিহত
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- সবাক সিনেমার প্রথম কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই
- রঙবেরঙের ফড়িং—ডানায় ভর করে রঙিন স্বপ্ন
- দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান
- বসন্তে রঙিন বাংলার প্রকৃতি—ফুলের মেলায় সাজে দেশ
- রাজধানীর আকাশ আজ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা
- ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল
- বাংলাদেশ টেলিভিশনে আজ রাত ৮টায় আবার ঈদের ইত্যাদি
- রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- শপথ নিলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- রাজধানীর আকাশ আজ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- কমছে মাছ-মুরগির দাম, শাক-সবজির বাজারে স্বস্তি
- গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু আজ, লড়ছেন ২৫ হাজার ভর্তিচ্ছু
- ঈদযাত্রার ১২ দিনে প্রাণ গেল ২৪১ জনের
- দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান
- রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- বসন্তে রঙিন বাংলার প্রকৃতি—ফুলের মেলায় সাজে দেশ
- দুপুরের মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- শপথ নিলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল
- আমার এলাকায় ওয়াজো হবে, কীর্তন-বাউল গানও হবে: রুমিন ফারহানা
- ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমল ২৫%
- রঙবেরঙের ফড়িং—ডানায় ভর করে রঙিন স্বপ্ন



