ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ৭:৪৭:১৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই

করোনা মোকাবেলায় ৫ হাজার ৫৪ নার্স নিয়োগ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৫ পিএম, ৮ মে ২০২০ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রাণঘাতি করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় ৫ হাজার ৫৪ জন নার্সকে সিনিয়র স্টাফ নার্স হিসেবে দেশের বিভিন্ন কোভিট ডেডিকেটেড হাসপাতালে পদায়নের জন্য সাময়িকভাবে নিয়োগ করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নিয়োগপ্রাপ্তদের ১৩ মে নিজ নিজ কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বিস্তারিত তথ্য দেয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ২৫ এপ্রিল করোনা মোকাবেলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন বরাবর ২ হাজার চিকিৎসক ও ৬ হাজার নার্সের জন্য চিঠি দেয়া হয়েছিল। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ কর্ম কমিশন কর্তৃক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিকট সুপারিশকৃত নার্সের তালিকা থেকে আজ এই ৫ হাজার ৫৪ জন নার্সকে সাময়িকভাবে পদায়ন করা হলো। আগামী ১২ মের মধ্যেই ২ হাজার চিকিৎসক নিয়োগের কাজ সম্পন্ন করা হবে।

-জেডসি