করোনা: যুক্তরাষ্ট্রে একদিনে মারা গেছে ৩ হাজারের বেশি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৯ পিএম, ১০ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার
করোনা: যুক্তরাষ্ট্রে একদিনে মারা গেছে ৩ হাজারের বেশি
যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে তিন হাজারেরও বেশি লোক। গত এপ্রিলের পর একদিনে এ সংখ্যা সর্বোচ্চ। জন্স হপকিন্স ইউনিভার্সিটির উপাত্ত থেকে এ তথ্য জানা গেছে।
গত মাসে ‘থ্যাংকস গিভিং ডে’ উপলক্ষে কর্তৃপক্ষের ঘরে থাকার সতর্কতা উপেক্ষা করে লাখ লাখ লোক ভ্রমণে বের হয়েছিল। তখন থেকেই সংক্রমণ ও মৃত্যু সংখ্যা বাড়ার আশংকা করা হচ্ছিল।
বৃহস্পতিবার দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা রেকর্ড করা হয়েছে ২ লাখ ৮৯ হাজার ১৮৮ জন। গত ২৪ ঘন্টায় মারা গেছে ৩ হাজার ৭১ জন। নতুন করে আক্রান্ত হয়েছে প্রায় ২ লাখ ২০ হাজার ৪৮১ জন।
এছাড়া দেশটিতে হাসপাতালে করোনা রোগীর ভর্তিতেও রেকর্ড ভাঙ্গা অব্যাহত রয়েছে। বুধবার এ সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬ হাজারে।
গত দু’সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রে প্রায় প্রতিদিনই করোনায় দু’ হাজারেরও বেশি লোক মারা যাচ্ছে।
এদিকে আমেরিকানবাসী করোনা নিয়ন্ত্রণে টিকার জন্যে অপেক্ষায় আছে।
ফাইজার-বায়োএনটেকের টিকার জরুরি অনুমোদন দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ বিশেষজ্ঞরা বৈঠকে বসছেন। আশা করা হচ্ছে আগামী কয়েক দিনের মধ্যেই অনুমোদন পাওয়া যাবে।
করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রায় দেড়কোটি লোক আক্রান্ত হয়েছে।
বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যু দুটোই যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি।
- শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু











