ঢাকা, বৃহস্পতিবার ০২, জুলাই ২০২৬ ০:৫৭:৪৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ

করোনা সংক্রমণ বাড়ছে দ. কোরিয়ায়, সিউলে স্কুল বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৩ পিএম, ২৬ আগস্ট ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় দক্ষিণ কোরিয়ার বৃহত্তর সিউলের সব স্কুল ও কিন্ডারগার্টেন বন্ধের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এর আগের দুই সপ্তাহে, বৃহত্তর সিউলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২০০ কর্মী ও শিক্ষার্থী কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার পর কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে, দক্ষিণ কোরিয়ার শিক্ষা মন্ত্রণালয় বলেছে – স্কুল ও কিন্ডারগার্টেন বন্ধ থাকলেও দূরশিক্ষণ কার্যক্রম ১১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
বিজ্ঞাপন

পাশাপাশি, দেশটিতে শিগগিরই করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা যেতে পারে বলে স্বাস্থ্য বিষয়ক কর্তৃপক্ষ সতর্কও করেছে।

দক্ষিণ কোরিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আড়াই কোটি বাসিন্দা অধ্যুষিত বৃহত্তর সিউলের শিক্ষার্থীরা এখন থেকে অনলাইনে ক্লাস করবে। তবে ডিসেম্বরে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশ নিতে যাওয়া হাই স্কুলের শেষ বর্ষের শিক্ষার্থীরা এ নির্দেশনার বাইরে থাকবে।

এ ব্যাপারে কোরিয়া টাইমস জানিয়েছে, শিক্ষার্থী সংখ্যা ৬০ এর কম এমন স্কুল ও বিশেষায়িত শিক্ষার স্কুলগুলোকে মন্ত্রণালয়ের এ নির্দেশনা মানবে কি মানবে না সে বিষয়ে তাদেরকেই সিদ্ধান্ত নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের ২০ মে থেকে ১ জুনের মধ্যে দক্ষিণ কোরিয়ার বেশিরভাগ স্কুলই খুলে দেওয়া হয়েছিল।

অন্যদিকে, দক্ষিণ কোরিয়ায় ১৭ হাজার ৯৪৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। প্রাণঘাতী এ ভাইরাস এরই মধ্যে দেশটির ৩১০ জনের প্রাণও কেড়ে নিয়েছে।

ভাইরাসের সংক্রমণ দীর্ঘদিন নিয়ন্ত্রণে রাখতে পারায় কিছুদিন আগেও দক্ষিণ কোরিয়াকে কোভিড-১৯ মোকাবিলায় অন্যতম সফল দেশ হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু, সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটির বিভিন্ন এলাকায় বিশেষ করে বৃহত্তর সিউল অঞ্চলে শনাক্ত রোগীর সংখ্যা বাড়তে দেখা যাচ্ছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দেশটিতে আরও ২৮০ জনের দেহে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি পাওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এ নিয়ে টানা ১২তম দিন দক্ষিণ কোরিয়ায় তিন অংকের সংখ্যার শনাক্ত রোগী মিলল।

নতুন গুচ্ছ সংক্রমণের অধিকাংশের সঙ্গেই বেশ কয়েকটি ডানপন্থি প্রোটেস্টান গির্জার সংযোগ পাওয়া যাচ্ছে। গির্জাগুলোর সদস্যরা সপ্তাহখানেক আগে সিউলে একটি বিশাল শোভযাত্রায় অংশ নিয়েছিলেন।

অপরদিকে, সংক্রমণ আরও বাড়লে কঠোর সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশনা দেওয়া হবে বলে সতর্ক করেছে দক্ষিণ কোরিয়ার সরকার। তেমনটা হলে মহামারী শুরুর পর দেশটিতে এবারই প্রথম অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

-জেডসি