ঢাকা, সোমবার ২৯, জুন ২০২৬ ১৬:২৫:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০ আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন

করোনা সংক্রমণ বাড়ায় মালয়েশিয়ায় জরুরি অবস্থা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫০ পিএম, ১২ জানুয়ারি ২০২১ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বিশ্বজুড়ে কোভিড উনিশের সংক্রমণ বাড়তে থাকায় এবার সারাদেশে জরুরি অবস্থা জারি করেছে মালয়েশিয়া সরকার। সোমবার (১১ জানুয়ারি) প্রধানমন্ত্রী তানশ্রী মহিউদ্দিন ইয়াসিনের সঙ্গে সাক্ষাত শেষে লিখিত বক্তব্যে জরুরি অবস্থা ঘোষণা করেন দেশটির রাজা ইয়াং ডি পারতুয়ান আগং আল সুলতান আব্দুল্লাহ রি-আয়াতুদ্দিন আল মোস্তাফা বিল্লাহ শাহ।

ঘোষণা অনুযায়ী, আজ মঙ্গলবার (১২ জানুয়ারি) থেকে পহেলা আগস্ট পর্যন্ত জরুরি অবস্থা কার্যকর থাকবে। আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টায় টেলিভিশনে দেওয়া এক ভাষণে প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন বলেন, করোনা মোকাবিলায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে, তবে এটি কারফিউ নয়। এটি সেনা অভ্যুত্থানও নয়। এতে জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হবে না বলেও মন্তব্য করেন তিনি।

ইস্তানা নেগারা থেকে ঘোষিত বক্তব্যে রাজা বলেন, ‘কোভিড-১৯ সংক্রমণে আমরা খুব খারাপ অবস্থানে রয়েছি। অধিক সংক্রমণরোধে জরুরি অবস্থা ঘোষণা করা হলো। পরিস্থিতির উন্নতি হলে ১ আগস্টের আগেও জরুরি অবস্থা প্রত্যাহার করা হতে পারে।’

জনগণকে সতর্ক করে তিনি বলেন, ইতোমধ্যে অধিক সংক্রমণের কারণে কুয়ালালামপুর হাসপাতাল, ইউনিভার্সিটি মালয়া হাসপাতাল শতভাগ পূর্ণ হয়ে গেছে। করোনার চিকিৎসা দেওয়া অন্যান্য হাসপাতালেও রোগীর সংখ্যা অনেক। এ পরিস্থিতিতে স্বাস্থ্য মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে জনগণের সুরক্ষার জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে করোনা মোকাবিলায় আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত ৬টি রাজ্যে এমসিও নামে লকডাউন ঘোষণা করেন দেশটির প্রধানমন্ত্রী।

তৃতীয় দফা করোনা সংক্রমণ মোকাবিলায় হিমশিম খাচ্ছে মালয়েশিয়া। প্রতিদিন গড়ে ২ হাজারেরও বেশি মানুষের সংক্রমণ হচ্ছে, যাদের মধ্যে অভিবাসীদের সংখ্যাই বেশি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় উদ্বেগ জানিয়ে বলেছে, এভাবে সংক্রমণ বাড়তে থাকলে মার্চ থেকে প্রতিদিন সংক্রমণের সংখ্যা ৮ হাজার হবে। এরপর নড়েচড়ে বসে সরকার।

-জেডসি