করোনা সংক্রামণে বিশ্বে দ্বিতীয় এখন ভারত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৮ এএম, ৭ সেপ্টেম্বর ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাসের বিশ্বে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত। সেদেশে করোনা সংক্রামণ ভয়াবহ অবস্থা ধারণ করেছেন। প্রতিদিন গড়ে ৯০ হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন। আর মৃত্যু হচ্ছে শত শত মানুষের। বিশ্বের গণবসতিপূর্ণ এই দেশে করোনা নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করে আসছে সে দেশের বিরোধীদলগুলো।
করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণের মারাত্মক হটস্পটে পরিণত হয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশ ভারত। দৈনিক সংক্রমণে টানা রেকর্ডে বৈশ্বিক তালিকায় ব্রাজিলকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে দক্ষিণ এশিয়ার দেশটি।
করোনা সংক্রমণে ভারতের সামনে এখন কেবল যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের চেয়ে দৈনিক দ্বিগুণ সংক্রমণের এই ধারা অব্যাহত থাকলে করোনায় সবচেয়ে বিধ্বস্ত ওই দেশটিকেও ছাড়িয়ে যাবে ভারত।
সোমবার সকালে ওয়ার্ল্ডো মিটারের তথ্য অনুযায়ী, দ্বিতীয় স্থানে উঠে আসা ভারতে মোট ৪২ লাখ ২ হাজার ৫৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৭১ হাজার ৬৮৭ জন।
তৃতীয় স্থানে নেমে যাওয়া ব্রাজিলে সংক্রমিত হয়েছে ৪১ লাখ ৩৭ হাজার ৬০৬ জন। লাতিন আমেরিকার দেশটিতে মারা গেছেন ১ লাখ ২৬ হাজার ৬৮৬ জন।
এদিকে ভারতে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ৯১ হাজার ৭২৩ জন আক্রান্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ১ হাজার ৮ জন।
এর আগের ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হন ৯০ হাজার ৬৩৩ জন যা দৈনিক সংক্রমণে বিশ্ব রেকর্ড ছিল। আর মারা যান ১ হাজার ৬৫ জন।
ভারতে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৩০ লাখ থেকে ৪০ লাখ হতে সময় লেগেছে মাত্র ১৩ দিন। করোনা-বিধ্বস্ত যুক্তরাষ্ট্রেও সংক্রমণে এর চেয়ে বেশি সময় লেগেছিল।
-জেডসি
- ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর
- ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার
- এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স
- দেশের ১৫ জেলায় ঝড়ের সতর্কবার্তা, হতে পারে বজ্রবৃষ্টি
- আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে
- ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী
- কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হান সেওং-সুক
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’











