ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ৭:১৪:১১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ঘোষণা ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন

করোনা: সস্ত্রীক সিএমএইচে ভর্তি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪২ পিএম, ১৪ জুন ২০২০ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রাণঘাতি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসা নেয়ার পর স্ত্রী লায়লা আরজুমান্দ বানুসহ সিএমএইচে ভর্তি হয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ জানান, করোনায় আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসাধীন ছিলেন মন্ত্রী ও তার স্ত্রী। শনিবার রাতে তাদেরকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

গত শুক্রবার (১২ জুন) তাদের দেহে কোভিড-19 পজিটিভ ফলাফল পাওয়া যায়। এছাড়া মন্ত্রীর একান্ত সচিব (পিএস) হাবিবুর রহমানও করোনা আক্রান্ত হয়েছেন।

উল্লেখ্য, মন্ত্রিসভার প্রথম সদস্য হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং করোনায় আক্রান্ত হন। তিনিও বর্তমানে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মৃত্যুর পর নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ পাওয়া গেছে।

-জেডসি