করোনা: সিঙ্গাপুরে নতুন আক্রান্ত ৩৪৬ বাংলাদেশি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩০ পিএম, ১৭ এপ্রিল ২০২০ শুক্রবার
করোনা: সিঙ্গাপুরে নতুন আক্রান্ত ৩৪৬ বাংলাদেশি
সিঙ্গাপুরে করোনাভাইরাসে দিন দিন বাংলাদেশিদের আক্রান্তের সংখ্যা বাড়ছে। বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত আরও ৩৪৬ জন বাংলাদেশি নাগরিক প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া শেষ তথ্যে এ খবর জানা গেছে। এখন পর্যন্ত মোট ১ হাজার ৬৫১ জন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিঙ্গাপুরে। যদিও দেশটিতে বাংলাদেশিদের মৃত্যু হার শূন্য।
সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে আরও জানানো হয়েছে, নতুন করে রেকর্ড গড়ে আরও ৭২৮ জন আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত মোট আক্রান্ত ৪ হাজার ৪২৭ জন। মৃত্যু হয়েছে ১০ জনের, সুস্থ ৬৮৩ জন।
এদিকে দেশটিতে করোনাভাইরাস সংক্রমণের শিকার এক বাংলাদেশি কর্মীকে (৩৯) দুই মাসের বেশি সময় পর নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ওই বাংলাদেশি কর্মীকে আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয় বলে জানিয়েছে দেশটির মাইগ্রান্ট ওয়ার্কার্স সেন্টার (এমডবলিউসি)। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করে সংগঠনটি।
ফেসবুকে এমডবলিউসি লেখ, সিঙ্গাপুরের ৪২তম কোভিড -১৯ রোগীকে ভেন্টিলেটর থেকে সরান হয়েছে। তাকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। তিনি নিজেই শ্বাস নিতে পারছিলেন। তবে বাংলাদেশি ওই কর্মীকে পরিপূর্ণ সুস্থ করে তুলতে স্পিচ থেরাপি দেওয়া হবে।
বাংলাদেশি ওই কর্মীকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমানও। তিনি বলেন,‘ভাইরাসটি সংক্রমণের আগে তিনি শ্বাসকষ্ট এবং কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। পাশাপাশি নিউমোনিয়াও ছিল তার।’
এদিকে অসুস্থ হয়ে তিনি আইসিইউতে ভর্তি থাকলেও বাংলাদেশে তার স্ত্রী তাদের প্রথম সন্তানের জন্ম দেন। অবশ্য, স্বামীর প্রতিদিনের খোঁজ-খবর রেখেছেন ওই নারী।
গত ১ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশি ওই কর্মী অসুস্থতা বোধ করেন। ভাইরাসের লক্ষণ বুঝতে পেরে তিনি ৩ ফেব্রুয়ারি সাধারণ একটি ক্লিনিকে যান। ৫ ফেব্রুয়ারি তিনি চিকিৎসকের পরামর্শ নিতে যান চেঙ্গি জেনারেল হাসপাতালে। পরে ৭ ফেব্রুয়ারি তাকে চাঙ্গি জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। ৮ ফেব্রুয়ারি নানা পরীক্ষা-নিরীক্ষা শেষে করোনাভাইরাসে তার আক্রান্তের বিষয়টি চিকিৎসকেরা নিশ্চিত করেন। এরপর থেকে তিনি সেখানেই ভর্তি ছিলেন।
অসুস্থ হওয়ার আগে তিনি সিঙ্গাপুরের মোস্তফা সেন্টারে (১৪৫ সৈয়দ আলাভি সড়ক) গিয়েছিলেন এবং দ্য লিও ডরমিটরিতে (২৫ বুকিত রোড) বসবাস করছিলেন।
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











