করোনা: ২৪ ঘণ্টায় কোনো মৃত্যু নেই স্পেনে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪১ পিএম, ২ জুন ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) তান্ডবে বিপর্যস্ত হওয়া স্পেন আশার আলো দেখছে। করোনার কেন্দ্র হয়ে ওঠার পর মৃত্যু ও আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে কমে আসছে।গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে নতুন কারও মৃত্যু হয়নি ইউরোপের এই দেশটিতে। তবে একই সময়ে নতুন ২০৯ জনের শরীরে এই ভাইরাসটির সংক্রমণ পাওয়া গেছে।
গত ডিসেম্বরের শেষ দিকে শনাক্ত হওয়া ভাইরাসটি এখন মহামারি রূপ নিয়েছে সারাবিশ্বে। উহানে শুরু হওয়া করোনাভাইরাস পৃথিবীজুড়ে ভয়াবহ অবস্থা তৈরি করলেও নিজ দেশে ভালোভাবেই সামলে নিয়েছে চীন। গত একমাস ধরে চীনে কিছু মানুষ নতুন করে আক্রান্ত হলেও তাদের কারও অবস্থাই গুরুতর নয়।
চীনের উহান থেকে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাস পৃথিবীজুড়ে ভয়াবহ অবস্থা তৈরি করলেও নিজ দেশে ভালোভাবেই সামলে নিয়েছে চীন। তবে সবচেয়ে বেশি ভয়াবহ আকার ধারণ করে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বেশ কয়েকটি দেশে। তাদের মধ্যে আছে স্পেনও। ভাইরাসটি থেকে বাঁচতে হিমশিত খেতে হয় দেশগুলোকে।
করোনা মহামারিতে স্পেনে ৪ মার্চে একজন মৃত্যুবরণ করার পর টানা ৯১ দিনে প্রতিদিনই মানুষ মৃত্যুবরণ করেছে। মৃতের সংখ্যা হাজারের কাছাকাছি থেকে ৫০০ এর মধ্যে ছিল প্রায় দুই সপ্তাহের ওপরে। মহামারিকালীন আজই প্রথম মৃত্যুশূন্য স্পেনে।
গত ৩১ মে স্পেনে মৃত্যুবরণ করেছিল ২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যা ২০৯ জন। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮৬ হাজার ৭১৮ জন এবং মৃত্যু হয়েছে ২৭ হাজার ১২৭ জনের। সুস্থ হয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৯৫৮ জন।
স্পেনের স্বাস্থ্যসেবার ইতিহাসে সবচেয়ে বড় স্থবির সময় চলছে এখন। করোনা মহামারিকে সামাল দিতে গিয়ে অন্যান্য স্বাস্থ্যসেবার জট বর্তমানে চরম অবস্থায় আছে। অপেক্ষার তালিকায় শুধুমাত্র অপারেশনের রোগীর সংখ্যা করোনা মহামারির আগে ছিল ৭ লাখ ৪ হাজার ৯৯৭ জন। এর মধ্যে শুধু কাতালোনিয়ায় জরুরি অপারেশনের জন্য অপেক্ষার তালিকায় আছে ৭০ হাজার রোগী।
করোনার চরম সঙ্কটের সময় এসব রোগীদের চিকিৎসা করানো সম্ভব হয়নি। এছাড়া বর্তমানে অপারেশন করানোর সিডিউল পেতে প্রতি রোগীকে বর্তমানে গড়ে ১২১ দিন অপেক্ষা করতে হবে।
সব মিলিয়ে এই অপেক্ষমান রোগীর তালিকা দীর্ঘ হয়ে বর্তমানে এর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ লাখ ৬৯ হাজার ২৩০ জনে।
-জেডসি
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মে বড় বদল
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- ঢাকার বাতাসে বড় চমক
- চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- পিছিয়ে যেতে পারে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- পিছিয়ে যেতে পারে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ











