করোনা: ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে বেড়েছে সংক্রমণ-মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৪ এএম, ২০ অক্টোবর ২০২১ বুধবার
ফাইল ছবি
শ্বাসতন্ত্রের প্রাণঘাতী রোগ করোনায় গত ২৪ ঘণ্টায় সংক্রমণ-মৃত্যু বেড়েছে বিশ্বে, সেইসঙ্গে বেড়েছে এই রোগটি থেকে সুস্থতার হারও। মহামারি শুরুর পর থেকে এ রোগে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ তথ্য প্রদানকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স এ তথ্য জানিয়েছে।
ওয়েবসাইটটির পরিসংখ্যান বলছে, মঙ্গলবার বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১০ হাজার ৬২৯ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে ৭ হাজার ১৪১ জনের। পাশপাশি, এই দিন করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪ লাখ ৫৪ হাজার ২৮৩ জন।
আগের দিন, সোমবার বিশ্বে করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৩ লাখ ৫২ হাজার ৮৬৪ জন। ওইদিন এ রোগে মারা গিয়েছিলেন ৫ হাজার ১৬৮ জন এবং সুস্থ হয়ে উঠেছিলেন ৪ লাখ ৪৩ হাজার ২১০ জন।
অর্থাৎ, ২৪ ঘণ্টার ব্যবধানে বিশ্বে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে ৫৭ হাজার ৭৬৫ জন এবং মৃতের সংখ্যা বেড়েছে ১ হাজার ৯৭৩ জন।
এবং, এই সময়সীমার মধ্যে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা বেড়েছে ১১ হাজার ৭৩ জন।
সোমবারের মতো মঙ্গলবারও করোনায় নতুন আক্রান্ত ও মৃত্যুর হিসেবে বিশ্বের দেশসমূহের মধ্যে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, এই দিন দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৭১ হাজার ৭৬১ জন এবং এ রোগে মারা গেছেন ১ হাজার ৫৫৮ জন।
যুক্তরাষ্ট্র ছাড়া অন্যান্য যেসব দেশে করোনায় সংক্রমণ-মৃত্যুর উচ্চহার দেখা গেছে সে দেশসমূহ হলো – যুক্তরাজ্য (নতুন রোগী ৪৩ হাজার ৭৩৮, মৃত্যু ২২৩), রাশিয়া (নতুন রোগী ৩০ হাজার ৭৪০, মৃত্যু ১ হাজার ১৫) ও তুরস্ক (নতুন রোগী ৩০ হাজার ৮৬২, মৃত্যু ১ হাজার ১৫)।
করোনায় বিপর্যস্ত দুই দেশ ভারত ও ব্রাজিলে কমে আসছে এ রোগের সংক্রমণ ও মৃত্যু। মঙ্গলবার ভারতে করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১৪ হাজার ৯৩৬ জন এবং এ রোগে মারা গেছেন ১৯৯ জন। অন্যদিকে, এই দিন ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৯৬৯ জন এবং এ রোগে দেশটিতে মারা গেছেন ৩৮১ জন।
ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, ২০২০ সালে করোনা মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত করোনায় বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন মোট ২৪ কোটি ২৩ লাখ ৭ হাজার ৩৪৩ জন এবং এ রোগে মারা গেছেন মোট ৪৯ লাখ ২৮ হাজার ২৫৩ জন।
এছাড়া, মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ২১ কোটি ৯৬ লাখ ৫৬ হাজার ৪৩৪ জন।
বর্তমানে বিশ্বে সক্রিয় করোনারোগীর সংখ্যা ১ কোটি ৭৭ লাখ ২২ হাজার ৬৫৬ জন। আক্রান্ত এই রোগীদের মধ্যে মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ১ কোটি ৭৬ লাখ ৪৪ হাজার ৫৫৬ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৭৮ হাজার ১০৬ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে।
তারপর অত্যন্ত দ্রুতগতিতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে প্রাণঘাতী এই ভাইরাসটি। পরিস্থিতি সামাল দিতে ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
কিন্তু তাতেও অবস্থার উন্নতি না হওয়ায় অবশেষে ওই বছরের ১১ মার্চ করোনাকে মহামারি হিসেবে ঘোষণা করে ডব্লিউএইচও।
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা



