ঢাকা, বুধবার ২৮, অক্টোবর ২০২৬ ২৩:২১:৩৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয় নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

করোনা: ২৪ ঘন্টায় ভারতে রেকর্ড ১,০৫৯ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১২ পিএম, ২৬ আগস্ট ২০২০ বুধবার

করোনা: ২৪ ঘন্টায় ভারতে রেকর্ড ১,০৫৯ মৃত্যু

করোনা: ২৪ ঘন্টায় ভারতে রেকর্ড ১,০৫৯ মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে আজ বুধবার সকাল ৯টা পর্যন্ত রেকর্ড ১ হাজার ৫৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘন্টায় দেশটিতে নতুন আরও ৬৭ হাজার ১৫১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

 দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।

করোনায় বিশ্বের ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় তৃতীয় অবস্থানে থাকা দক্ষিণ এশিয়ার এ দেশটিতে এ নিয়ে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৫৯ হাজার ৪৪৯ জনের এবং শনাক্ত রোগীর সংখ্যা ৩২ লাখ ছাড়িয়েছে।

দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৭ লাখ ৭ হাজার ২৬৭ জন এবং করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২৪ লাখের বেশি মানুষ।

এদিকে শিগগিরই ঘোষণা করা হতে পারে ভারতে লকডাউন শিথিল প্রক্রিয়ার চতুর্থ ধাপ ‘আনলক ৪.০’। করোনাভাইরাস প্রাদুর্ভাবের প্রেক্ষিতে গত ২২ মার্চ থেকে দিল্লির মেট্রো পরিষেবা স্থগিত রয়েছে, যা সেপ্টেম্বরে পুনরায় চালু করা হতে পারে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কার্মকর্তা।