ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ১৫:২১:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

করোনাকালে শিশু জন্মহারে শীর্ষে থাকবে ভারত: ইউনিসেফ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:১৭ পিএম, ৮ মে ২০২০ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

প্রাণঘাতি নভেল করোনাভাইরাসকালে শিশু জন্মহারে এশিয়ার দেশ ভারত শীর্ষে থাকবে বলে জানিয়েছে জাতিসংঘ। গত মার্চ থেকে আগামী ডিসেম্বর পর্যন্ত সময়ে ভারতে দুই কোটির বেশি শিশু জন্ম নিতে পরে বলে হিসাব দিয়েছে জাতিসংঘের শিশুকল্যাণ সংস্থা ইউনিসেফ। এই সময়ে বিশ্বজুড়ে ১১ কোটি ৬০ লাক্ষ শিশুর জন্ম হবে।

গত বছরের ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা শনাক্ত হওয়ার পর নানা দেশে ছড়িয়ে পড়লে নানা দেশে ছড়িয়ে পড়লে জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে মহামারি হিসেবে ঘোষণা করে। পরে এর ব্যাপকতা বাড়লে গত মার্চ মাসে করোনার হানাকে অতিমারি হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থাটি।

সেখানে সংস্থাটি বলেছে, ১১ মার্চ থেকে ১৬ ডিসেম্বর অবধি ভারতে ২ কোটি ১০ লাখ শিশুর জন্মের সম্ভাবনা। আর জানুয়ারি থেকে হিসাব করলে সংখ্যাটা দাঁড়ায় ২ কোটি ৪১ লাখ। জাতিসংঘের জনসংখ্যা বিভাগের ২০১৯ সালের তথ্যসূত্র ধরে এই হিসাব করা হয়েছে।

১১ মার্চ থেকে ১৬ ডিসেম্বর সময়ে দ্বিতীয় অবস্থানে ১ কোটি ৩৫ লাখ শিশু জন্ম নেবে চীনে। তৃতীয় অবস্থানে থাকবে নাইজিরিয়া ৬৪ লাখ শিশু জন্মানোর মধ্য দিয়ে। পাকিস্তান আর ইন্দোনেশিয়ায় যথাক্রমে ৫০ লাখ এবং ৪০ লাখ শিশুর জন্ম হবে বলে মনে করা হচ্ছে।

ইউনিসেফ উদ্বেগ প্রকাশ করে বলেছে, এই পাঁচটির মধ্যে অধিকাংশ দেশে এমনিতেই নবজাতকের মৃত্যুহার বেশি। কোভিড পরিস্থিতিতে তা আরও বাড়তে পারে। সেই সঙ্গে ইউনিসেফের আশঙ্কা, কোভিড সংক্রান্ত বিধিনিষেধের জেরে প্রসূতি এবং নবজাতকের স্বাস্থ্য পরিষেবায় বড় রকম বিঘ্ন ঘটতে পারে।

চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, প্রসূতি ও শিশুর দেখভাল করার লোক পাওয়ার অসুবিধা, ওষুধপত্র এবং অন্যান্য জিনিসপত্রের ঘাটতি, হাসপাতালে জায়গা পাওয়ার সঙ্কট পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে।

ইউনিসেফের মতে, অপেক্ষাকৃত ধনী দেশও কিন্তু এই উদ্বেগের বাইরে নয়। সম্ভাব্য জন্মহারের সারণিতে ষষ্ঠ স্থানে রয়েছে আমেরিকা। মার্চ-ডিসেম্বর কালপর্বে সেখানে ৩৩ লাখ শিশু জন্মাতে চলেছে।

-জেডসি