করোনাভাইরাস এবং আমাদের সচেতনতা
হাসিনুস সাবাহ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০৬ পিএম, ৩০ মে ২০২০ শনিবার
দিন দিন বাড়ছে করোনা ভাইরাসের প্রকোপ। জন হপকিন্স বিশ্ববিদ্যালয় বলছে, এখন পর্যন্ত বিশ্বজুড়ে প্রাণঘাতী এ ভাইরাসে মৃতের সংখ্যা অন্তত সাড়ে ৩ লাখ আর আক্রান্তের সংখ্যা প্রায় ৫৬ লাখ।
প্রাণঘাতী ক্ষুদ্র দেখতে না পাওয়া ভাইরাসটির বিরুদ্ধে লড়তে লড়তে মানব জাতি আজ অনেকটাই বিপর্যস্ত। ইউরোপের অনেক দেশে কোভিড-১৯ এর সংক্রমণ কিছুটা কমে আসলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, পর্যাপ্ত সতকর্তা গ্রহণ করা না হলে বছরের শেষের দিকে, দ্বিতীয় দফায় আবারো ভয়াবহ সংক্রমণের মুখে পড়বে তারা। এদিকে, মধ্য ও দক্ষিণ আমেরিকা, আফ্রিকা এবং এশিয়ার দক্ষিণাঞ্চল ভাইরাসটির সংক্রমণের উচ্চ ঝুঁকিতে রয়েছে। ইউরোপের পর এখন দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলকে করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় হটস্পট হিসেবে ধরা হচ্ছে।
পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও। ভারতে প্রতিদিনই বাড়ছে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা। দেশটিতে এরই মধ্যে আক্রান্তের সংখ্যা ৮০ হাজারের বেশি আর মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪ হাজার। ব্যতিক্রম নয় বাংলাদেশেও। দেশটিতে এরই মধ্যে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫০০, আক্রান্ত ৩৫ হাজারের বেশি।
চীনে প্রথম ভাইরাসটির সংক্রমণ শুরু হওয়ার পর পেরিয়ে গেছে পাঁচ মাস, এখন পর্যন্ত আবিষ্কার করতে পারা যায়নি কোন টিকা বা প্রতিরোধের কোনো উপায়। শুরুর দিকে ম্যালেরিয়ার জন্য ব্যবহৃত হাইড্রোক্সিক্লোরোকুইন ওষুধটিকে কোভিড-১৯ এর চিকিৎসায় কার্যকরী ভাবা হলেও এখন স্বাস্থ্যগত ঝুকি বিবেচনা করে হাইড্রোক্সিক্লোরোকুইনের ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থা। তার মানে কোভিড-১৯ এর সংক্রমণ রুখতে একমাত্র অস্ত্র জনগণের সচেতনতা। যেহেতু কোভিড-১৯ সহসাই আমাদের পিছু ছাড়ছে না তাই বেঁচে থাকার জন্য স্বাস্থ্য বিধি মেনে চলার কোনো বিকল্প নেই।
ভিড় এড়িয়ে চলা, বাইরে চলাচলের সময় মাস্ক ব্যহার করা, গ্লাভস ব্যবহার করা কিংবা অপ্রয়োজনে বাইরে যাওয়া বন্ধে বার বার তাগিদ দেওয়া হলেও সেটি মানতে আমাদের সবচেয়ে অনীহা। এবারের ঈদে তার প্রমাণ স্পষ্ট। পরিবারের সবাইকে নিয়ে ঈদ করা ছাড়া আমাদের ঈদ হয় না সেটি যেমন সত্য তেমন সত্য আপনার কেবলমাত্র একটি আকাঙ্ক্ষার জন্য পুরো পরিবার, প্রতিবেশী এমনকি গ্রামকে ঝুঁকিতে ফেলছেন আপনি। আপনি আমি কেন ভাবছি না আমাদের আপনজনকে নিরাপদে রাখতেই আমাদের এ সংযম। হয়তো এক ঈদে বাড়ি যাওয়া বা বাইরে ঘুরতে যাওয়ার অনুশুচনায় ভুগতে হবে সারা জীবন।
সংক্রমণের ঝুঁকির ভয়াবহতা ঠেকানো শুধুমাত্র সরকারের দায়িত্ব নয়, পুরো দেশকে লকডাউন কিংবা বন্ধ করে এই বির্পযয় থেকে মুক্তি পাওয়াও সম্ভব নয়। কেবল এবং কেবলমাত্র সচেতনতা এবং স্বাস্থ্যবিধি মেনেই করোনা মোকাবিলা সম্ভব। দেশের অর্থনীতির কথা চিন্তা করে ৩১ মে থেকে শিথিল করা হয়েছে লকডাউন। কিন্তু ভুলে গেলে চলবে না শিথিল করা মানেই অযথা ঘুরো বেড়ানো নয়। এই শিথিলের অর্থ আপনার-আমার দায়িত্ব বাড়িয়ে দেওয়া, যেন সবাই আরও সচেতন হয়ে চলাচল করি।
লেখক : হাসিনুস সাবাহ, লেকচারার, সাংবাদিকতা ও মিডিয়া স্টাডিজ বিভাগ, সেন্ট্রার উইমেন্স ইউনিভার্সিটি
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল


