করোনাভাইরাস কোনো সিজন মানে না: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৪ পিএম, ১১ আগস্ট ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
মহামারি করোনাভাইরাসে নাকাল গোটা বিশ্ব। ইতোমধ্যে আক্রান্তের সংখ্যা ২ কোটি ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৭ লাখ। একমাত্র স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার মধ্য দিয়েই কেবল করোনাভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পাওয়া সম্ভব।
অনেকে মনে করতেন যে একেক সিজন তথা মৌসুমে করোনা হয়তো ভিন্নরকম আচরণ করবে। কিন্তু সোমবার (১০ আগস্ট) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে করোনা কোনো সিজন বা মৌসুম মানে না। সুতরাং করোনাভাইরাসের বিরুদ্ধে যে লড়াই সেটা থামানোর সুযোগ নেই। থামালে সেটা হিতে বিপরীত হয়ে দেখা দিতে পারে। খবর আল জাজিরার।
এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি স্বাস্থ্য কার্যক্রমের প্রধান ডাক্তার মাইকেল রায়ান বলেছেন, ‘বিশ্বব্যাপী তাণ্ডব চালানো করোনাভাইরাস কোনো সিজনাল প্যাটার্ন মানছে না। সুতরাং স্বাস্থ্য কর্তৃপক্ষ ও বিভিন্ন দেশের সরকার যদি স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ না করে শিথিল করে তাহলে সেটা হবে বুমেরাং সিদ্ধান্ত। এখন পর্যন্ত যেটা পরিস্কার বোঝা যাচ্ছে সেটা হল— ভাইরাসের ওপর চাপ প্রয়োগ করতে হবে। যদি ভাইরাসের ওপর চাপ প্রয়োগ করা ছেড়ে দেন তাহলে সেটা হিতে বিপরীত হবে।’
ইউরোপের বিভিন্ন দেশে করোনার সংক্রমণ আবার বাড়তে শুরু করেছে। এক্ষেত্রে ইউরোপের দেশগুলোকে দ্রুত ব্যবস্থা নিতে আহব্বান জানিয়েছেন ডা. মাইক রায়ান।
-জেডসি
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!







