করোনাভাইরাসে চট্টগ্রামে নতুন আক্রান্ত ১১২
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৪০ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি।
চট্টগ্রামে করোনায় সর্বশেষ ২৪ ঘণ্টায় ১১২ জন আক্রান্ত এবং ৮শ’ জন সুস্থ হয়েছেন। নতুন সংক্রমণের হার ৬ দশমিক ৩৯ শতাংশ। এ সময় করোনায় আক্রান্ত ২ রোগির মৃত্যু হয়।
সিভিল সার্জন কার্যালয় থেকে জেলার করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ সব তথ্য পাওয়া যায়।
রিপোর্টে বলা হয়, ফৌজদারহাট বিআইটিআইডি, এন্টিজেন টেস্ট, কক্সবাজার মেডিকেল কলেজ ও নগরীর দশটি ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে গতকাল বুধবার চট্টগ্রামের ১ হাজার ৭৫৩টি নমুনা পরীক্ষা করা হয়। নতুন পজিটিভ ১১২ নমুনাবাহকের মধ্যে শহরের ৭৬ জন ও আট উপজেলার ৩৬ জন। জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ১ হাজার ১৩১ জনে। এতে শহরের ৭৩ হাজার ২৯৪ ও গ্রামের ২৭ হাজার ৮৩৭ জন। উপজেলা পর্যায়ে আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ হাটহাজারীতে ১৪, রাউজানে ১০, আনোয়ারায় ৪, ফটিকছড়ি, বোয়ালখালী ও পটিয়ায় ২ জন করে এবং সীতাকু- ও লোহাগাড়ায় একজন করে রয়েছেন।
চট্টগ্রামে গতকাল করোনায় শহরের দু’জন মারা যান। মৃতের সংখ্যা বেড়ে এখন ১ হাজার ২৭৯ জন হয়েছে। এতে শহরের ৭০৬ ও গ্রামের ৫৭৩ জন। এদিন আরোগ্যলাভ করেন নতুন ৮শ’ জন। মোট আরোগ্যলাভকারীর সংখ্যা ৮৪ হাজার ৬৬৪ জনে উন্নীত হয়েছে। এর মধ্যে হাসপাতালে ভর্তি ছিলেন ১০ হাজার ৩৩০ এবং বাসায় থেকে চিকিৎসায় সুস্থ হন ৭৪ হাজার ৩৩৪ জন। হোম কোয়ারেন্টাইন ও আইসোলেশনে নতুন যুক্ত হন ১৭৬ জন এবং আইসোলেশন-মুক্তির ছাড়পত্র নেন ১২৩ জন। বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ১ হাজার ৪৩৭ জন।
ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস ল্যাবে ৫৫১ জনের নমুনা পরীক্ষায় শহরের ১২ ও গ্রামের ৩ জন জীবাণুবাহক পাওয়া যায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ৩৪৬টি নমুনার মধ্যে শহরের ৪০ ও গ্রামের ৭টি আক্রান্ত শনাক্ত হয়। চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৮৩ জনের নমুনায় শহরের ৯ ও গ্রামের ১০ জনের শরীরে জীবাণুর উপস্থিতি মিলে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৯৫টি নমুনা পরীক্ষা করা হলে নগরীর ৩ ও গ্রামের ১৪টিতে ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। নমুনা সংগ্রহের বিভিন্ন কেন্দ্রে ১৯ জনের এন্টিজেন টেস্টে একজন জীবাণুবাহক বলে জানানো হয়। নগরীর বিশেষায়িত কভিড-১৯ চিকিৎসা কেন্দ্র আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএল-এ পরীক্ষিত ৫টি নমুনারই রেজাল্ট নেগেটিভ আসে।
- বাংলাদেশিদের জন্য বিবিসি মিডিয়া অ্যাকশনে চাকরির সুযোগ
- সকালে খালি পেটে জিরা পানি পান করার উপকারিতা
- আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা
- কিডনি ভালো রাখে যেসব খাবার
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ




