করোনামুক্ত প্রতি ৫ জনের একজন মানসিক অসুস্থ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১১ পিএম, ১২ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হওয়া প্রতি ৫ জনের মধ্যে একজনের মারাত্মক মানসিক সমস্যায় ভুগছেন। আক্রান্তদের ২০ শতাংশের ৯০ দিনের মধ্যেই মানসিক সমস্যা দেখা যাচ্ছে। সম্প্রতি এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।
বৃটেনের ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের মনোরোগ বিষয়ক প্রফেসর ও গবেষণার লেখক পল হ্যারিসন বলেছে, কোভিড-১৯ থেকে বেঁচে উঠা মানুষ মারাত্মক মানসিক স্বাস্থ্য সঙ্কটে ভোগে বলে অনেকেই উদ্বিগ্ন। আমাদের গবেষণাও তাই বলছে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হওয়া প্রতি ৫ জনের মধ্যে একজনের মারাত্মক মানসিক অসুস্থতা শনাক্ত করেছেন চিকিৎসকরা। তারা দেখতে পেয়েছেন ৯০ দিনের মধ্যে এমন মানসিক অস্থিরতায় ভোগেন এসব রোগী। যেসব সমস্যায় তারা ভোগেন মার মধ্যে উল্লেখযোগ্য হলো উদ্বেগ, হতাশা ও অনিন্দ্রা।
এই সমস্যাগুলোই সবচেয়ে বেশি দেখা যাচ্ছে তাদের মধ্যে। এছাড়া তাদের মধ্যে উন্মত্ততা ও মস্তিষ্কের বৈকল্যও দেখতে পেয়েছেন বিজ্ঞানীরা। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
এর কারণ নির্ধারণে বিশ্বের চিকিৎসক ও বিজ্ঞানীদের জরুরি ভিত্তিতে অনুসন্ধান করার প্রয়োজন। একই সঙ্গে কোভিড-১৯ থেকে রক্ষা পাওয়ার পর নতুন মানসিক অসুস্থতার চিকিৎসাও বের করা প্রয়োজন। সোমবার এই গবেষণাকর্ম প্রকাশিত হয়েছে দ্য ল্যানচেট সাইক্রিয়াট্রিক জার্নালে। এতে যুক্তরাষ্ট্রের ৬ কোটি ৯০ লাখ মানুষের স্বাস্থ্যের বিষয়ে ইলেকট্রনিক পদ্ধতিতে বিশ্লেষণ করা হয়েছে।
এর মধ্যে করোনায় আক্রান্ত হওয়া কমপক্ষে ৬২ হাজার মানুষ রয়েছেন। গবেষণায় দেখা গেছে, করোনা পজেটিভ শনাক্তের প্রথম তিন মাসের মধ্যেই বেঁচে থাকা প্রতি ৫ জনের মধ্যে একজনের পরীক্ষায় উদ্বেগ, হতাশা ও অনিন্দ্রা ধরা পড়েছে। গবেষকরা বলছেন, অন্য রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে একই সময়ে এ সমস্যায় ভোগা রোগীর সংখ্যার চেয়ে এই সংখ্যা প্রায় দ্বিগুণ।
গবেষণায় আরো দেখা গেছে, মানসিক অস্থিরতায় ভুগছেন এমন ব্যক্তিদের শতকরা ৬৫ ভাগের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। হ্যারিসন বলেন, এর কারণ হতে পারে এই করোনা ভাইরাস সরিাসরি মানুষের ব্রেনকে ক্ষতিগ্রস্ত করে। যার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়।
-জেডসি
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭








