করোনায় আজও মৃত্যুশূন্য দেশ, নতুন শনাক্ত ৮১
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৫২ পিএম, ১ এপ্রিল ২০২২ শুক্রবার
ফাইল ছবি
দেশে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। ফলে মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২২ জনেই থাকল। তবে এক দিনের ব্যবধানে শনাক্ত কিছুটা বেড়েছে।
শুক্রবার (১ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৮১ জনের দেহে। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৬৫৮ জনে। ২৪ ঘণ্টায় ৭ হাজার ৪১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ১ দশমিক শূন্য ৯ শতাংশ। নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৯৩ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮২ হাজার ১৯৭ জন।
এর আগে বৃহস্পতিবার (২৯ মার্চ) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি। এ সময়ে করোনা শনাক্ত হয় ৭৩ জনের দেহে।
এদিকে ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, শুক্রবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৮টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৮ কোটি ৮৬ লাখ ১৫ হাজার ৬৩ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৪২ কোটি ৩৬ লাখ ১৮ হাজার ৫৭২ জন। এ ছাড়া মারা গেছেন ৬১ লাখ ৬৭ হাজার ৬৭ জন।
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব