করোনায় আরো এক চিকিৎসকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৫ পিএম, ১০ আগস্ট ২০২০ সোমবার
ছবি: সংগৃহীত
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ডা. রেজওয়ানুল বারী শামীম (৪৯) নামে আরো একজন চিকিৎসক। তিনি সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিক্যাল কলেজের অর্থপেডিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।
শারীরিক অবস্থার অবনতি হলে রবিবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল থেকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
তার পরিবার ও স্বজনরা এর সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, ডা. রেজওয়ানুল বারী শামীম বগুড়া শহরের সুলতানগঞ্জপাড়ার অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্বাস আলী মিঞার ছেলে। তার স্ত্রী ডা. রিমন আফরোজ আলট্রাসনোলজিস্ট। মেয়ে রওজাতুল জান্নাত মিতাশা নবম শ্রেণি ও ছেলে রাইয়ানুল বারী পঞ্চম শ্রেণিতে পড়ে।
ডা. রিমন আফরোজের বড় বোন ডা. রোজিনা আফরোজ জানান, করোনা উপসর্গ দেখা দিলে ডা. শামীম গত ১৯ জুলাই বগুড়া শজিমেক হাসপাতাল পিসিআর ল্যাবে ও ২০ জুলাই সিরাজগঞ্জে শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা দিলে দুটোতেই করোনা পজিটিভ রিপোর্ট আসে। এ অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে ২৯ জুলাই তাকে বগুড়া শজিমেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে অবস্থার আরও অবনতি হলে তাকে ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হয়েছিল। এতেও উন্নতি না হওয়ায় রবিবার সকালে ডা. শামীমকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়। সেখানে বেলা পৌনে দুটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি বাবা, মা, দুই ভাই, এক বোন, স্ত্রী, দুই ছেলে-মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
-জেডসি
- টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নারী-শিশুসহ একই পরিবারের ৫ জন নিহত
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- সবাক সিনেমার প্রথম কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই
- রঙবেরঙের ফড়িং—ডানায় ভর করে রঙিন স্বপ্ন
- দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান
- বসন্তে রঙিন বাংলার প্রকৃতি—ফুলের মেলায় সাজে দেশ
- রাজধানীর আকাশ আজ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা
- ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল
- বাংলাদেশ টেলিভিশনে আজ রাত ৮টায় আবার ঈদের ইত্যাদি
- রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- শপথ নিলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমল ২৫%
- দুপুরের মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ঈদযাত্রার ১২ দিনে প্রাণ গেল ২৪১ জনের
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
- স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা



