ঢাকা, সোমবার ২৭, জুলাই ২০২৬ ১:৫২:৪৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১ ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার

করোনায় মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:১৮ পিএম, ৩ নভেম্বর ২০২১ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

করোনাভাইরাস সংক্রমণে একদিনের ব্যবধানে আবারও মৃত্যু ও শনাক্ত বেড়েছে। ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তে ৭ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন ২৫৬ জন। এ নিয়ে ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত হয়েছে ২৭ হাজার ৮৮০ জন।

একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ২৫৬ জন। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৫ লাখ ৭০ হাজার ২৩৮ জনে দাঁড়িয়েছে।

বুধবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি-সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর ৩ জনের মৃত্যু এবং ২২৯ জনের শরীরে করোনা শনাক্তের তথ্য নিশ্চিত করেছিল।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে করোনা সংক্রমণ ধরা পরে। ঠিক তার ১০ দিন পর ১৮ মার্চ করোনায় মৃত্যুর খবর পাওয়া যায়।