ঢাকা, রবিবার ০১, নভেম্বর ২০২৬ ২০:৩২:৫৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা

করোনায় সশস্ত্র বাহিনীর ৭৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩২ পিএম, ১২ জুলাই ২০২০ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সশস্ত্র বাহিনীর ৭৮ জনের মৃত্যু হয়েছে। আর করোনায় সশস্ত্র বাহিনী ও তাদের পরিবারের ৬ হাজার ২০৫ জন করোনা আক্রান্ত হয়েছেন।

আজ রবিবার (১২ জুলাই) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, আজ পর্যন্ত সশস্ত্র বাহিনীতে কর্মরত ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে ছয় হাজার ২০৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন চার হাজার ৬৭৫ জন। মারা গেছেন ৭৮ জন।

আইএসপিআর আরও জানায়, গত এক সপ্তাহে করোনায় আক্রান্ত হয়েছেন ৫০৮ জন এবং কর্মরত দুই জন সেনা সদস্যসহ ১২ জনের মৃত্যু হয়েছে।

-জেডসি