ঢাকা, শনিবার ৩১, অক্টোবর ২০২৬ ২:৫১:৫৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২ ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

করোনায় ৮ কোটি শিশুর টিকাদান ব্যাহত: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৭ পিএম, ২৪ মে ২০২০ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট


মহামারি করোনা ভাইরাসের কারণে ব্যাহত হচ্ছে নিয়মিত টিকাদান কর্মসূচি। ফলে বিশ্বে বিপুল সংখ্যক শিশুর জীবন এখন ঝুঁকির মধ্যে। এ কথা জানায় বিশ্বস্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফ।

বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এর মহাসচিব টেড্রস অ্যাডহ্যানম গেব্রেইয়েসাস এক যৌথ ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন, কোভিড-১৯ বিশ্বব্যাপী জীবন রক্ষাকারী টিকাদান কার্যক্রম হুমকির মধ্যে ফেলে দিয়েছে।

বিভিন্ন ধনী ও গরিব দেশের লাখ লাখ শিশুর জীবন প্রাণঘাতী ডিপথেরিয়া, হাম ও নিউমোনিয়ার মতো রোগের ঝুঁকিতে ফেলে দিয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, বিশ্বে এখন নতুন করোনা ভাইরাসের নিরাপদ ও কার্যকরী ভ্যাকসিন খুঁজে বেড়াচ্ছে, কিন্তু অন্যান্য রোগ প্রতিরোধের টিকা- যেগুলো হাতের কাছেই রয়েছে সেগুলো এখনো সরবরাহ করা দরকার।

ট্রেডর্স বলেন, বিশ্লেষকদের মতে অন্তত ৬৮টি দেশে নিয়মিত টিকাদান কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং এসব দেশে থাকা এক বছরের কম বয়সী প্রায় ৮ কোটি শিশুর জীবন ঝুঁকিতে রয়েছে।

-জেডসি