ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ৮:৩২:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫ এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন

করোনার গুচ্ছ সংক্রমণ, বেইজিংয়ে ক’টি এলাকা লকডাউন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:১৫ পিএম, ১৩ জুন ২০২০ শনিবার

করোনার গুচ্ছ সংক্রমণ, বেইজিংয়ে ক’টি এলাকা লকডাউন

করোনার গুচ্ছ সংক্রমণ, বেইজিংয়ে ক’টি এলাকা লকডাউন

বেইজিংয়ের দক্ষিণে ১১ টি আবাসিক এলাকায় লকডাউন ঘোষণা করা হয়েছে। সেখানে নতুন করে করোনাভাইরাসের গুচ্ছ সংক্রমণের কারণে এ লকডাউন আরোপ করা হলো।

ওই এলাকার পাশেই মাংসের একটি বাজার রয়েছে। আর এ বাজার থেকে ওই এলাকায় ভাইরাসটি ছড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। আজ শনিবার কর্মকর্তারা এ তথ্য জানান। খবর এএফপি’র।

কর্মকর্তারা আরো জানান, ওই এলাকায় এ পর্যন্ত সাতজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তারা কোন না কোনভাবে জিনফাদি মাংসের বাজারের সাথে সম্পৃক্ত।

আজ পরীক্ষায় এদের মধ্যে ছয়জনের দেহে কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এমন পরিস্থিতিতে পার্শ্ববর্তী ৯টি স্কুল ও কিন্ডারগার্টেন বন্ধ ঘোষণা করা হয়েছে।