ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ১২:২৮:০২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বৃহস্পতিবার বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

করোনার টিকা কিনতে এডিবির ৯ বিলিয়ন ডলারের তহবিল

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০৫ পিএম, ১২ ডিসেম্বর ২০২০ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

প্রাণঘাতী করোনা ভাইরাসের টিকা কেনা ও এর যথাযথ ব্যবস্থাপনার জন্য ৯ বিলিয়ন মার্কিন ডলারের (৭৬ হাজার ৫০০ কোটি টাকা) একটি তহবিল গঠন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

শুক্রবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলার এডিবির প্রধান কার্যালয় থেকে এই তহবিল তৈরির ঘোষণা দেয়া হয়।

এশিয়া প্যাসিফিক অঞ্চলের ৬৮ দেশ বা অঞ্চল এডিবির সদস্য। তারা সবাই এর সুবিধা পাবে। এডিবির সদস্য হিসেবে বাংলাদেশও এখান থেকে করোনার টিকা কেনায় সহযোগিতা পাবে।

এডিবি বলছে, এশিয়া প্যাসিফিক অঞ্চলে ১৪ দশমিক ৩ মিলিয়নের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এ অঞ্চলে করোনায় ২ লাখের বেশি মানুষ মৃত্যুবরণ করেছেন।

এ প্রসঙ্গে এডিবির প্রেসিডেন্ট মাসসাতুগু আসাকাওয়া বলেন, ‘এডিবির সদস্য দেশগুলো জনগণের জন্য করোনার টিকা দেয়ার প্রস্তুতি নিচ্ছে; তা কেনা ও যথাযথ ব্যবস্থাপনার জন্য অর্থের প্রয়োজন হবে। তারা যেন এ কাজ যথাযথভাবে করতে পারে সেজন্য এই তহবিল ঘোষণা করা হয়েছে।’