ঢাকা, বৃহস্পতিবার ২৯, অক্টোবর ২০২৬ ৯:০১:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয় নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

করোনার টিকা পুরোপুরি প্রস্তুত: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৩ পিএম, ২২ জুলাই ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনাভাইরাসের রুশ উদ্ভাবিত টিকা পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছে সেদেশের উপ-প্রতিরক্ষামন্ত্রী রুশলান সালিকোভ। রাশিয়ার সামরিক বিশেষজ্ঞ দল এবং গ্যামেলিয়া রিসার্চ সেন্টারের যৌথ প্রচেষ্টায় এটি তৈরি করা হয়েছে।

মঙ্গলবার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী রুশলান সালিকোভ স্থানীয় সংবাদপত্র ‘আরগুমেন্টি আই ফ্যাক্টি’কে জানিয়েছেন, রাশিয়ায় করোনার টিকা স্বেচ্ছায় যারা শরীরে নিয়েছিলেন তাদের সকলকে পরীক্ষা করে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তাদের সবার দেহেই এন্টিবডি তৈরি হয়েছে এবং সবাই পুরোপুরি সুস্থ আছে।

৩০ জুন রাশিয়ার বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বার্তাসংস্থা তাস-কে জানানো হয়েছিল, করোনার টিকা’র অনুমোদনপত্রের জন্য দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ে সকল প্রয়োজনীয় তথ্য ও প্রমাণাদি পাঠানো হয়েছে।

জুন মাসে ক্লিনিক্যাল ট্রায়াল শুরুর পর রাশিয়ার বারডেনকো সামরিক হাসপাতালে ৪৩ জন এবং শেচেনোভ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৪৩ জন স্বেচ্ছাসেবকের ওপর ওই টিকা প্রয়োগ করার কথা বলা হয়।

সামরিক হাসপাতালে টিকা প্রয়োগের সব ধাপ সম্পন্ন হয়েছে এবং তাদেরকে নিবিড়পর্যবেক্ষণে রেখে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হওয়ার প্রমাণ পাওয়া গেছে বলে গতকাল জানানো হয়েছে। এরপরই রাশিয়ার পক্ষ থেকে করোনা টিকার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হলো।সূত্র: পার্সটুডে

-জেডসি