করোনার টিকা ‘স্পুটনিক-৫’ দিয়ে রাশিয়ার বাজিমাত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১২ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
রাশিয়া, না চীন, কে আগে করোনার প্রতিষেধক আনবে, সোমবার পর্যন্ত বিশ্বের প্রায় সব সংবাদমাধ্যমেই প্রশ্নটা ঘোরাফেরা করছিল। তবে মঙ্গলবার তাদের ‘স্পুটনিক-৫’ ভ্যাকসিন বাজারে ছাড়ার ঘোষণা দিয়ে সেই প্রতিযোগিতায় এগিয়ে গেল রাশিয়াই। পাশাপাশি, সবার আগে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় এই ভ্যাকসিন জনসাধারণের উপর প্রয়োগের ছাড়পত্রও দিয়েছে।
কয়েকদির আগেই আগে ‘স্পুটনিক-৫’ এর প্রথম দফার ক্লিনিক্যাল ট্রায়াল নিয়ে ইতিবাচক রিপোর্ট দিয়েছিল ল্যানসেট মেডিক্যাল জার্নাল। মঙ্গলবার মস্কো জানিয়েছে, তাদের তৈরি ভ্যাকসিনের দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের ট্রায়াল রিপোর্টও ভাল। টিকার ডোজে কোনও রকম পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই তৈরি হচ্ছে অ্যান্টিবডি ও টি-সেল। কোয়ালিটি টেস্টেও পাশ করে গিয়েছে স্পুটনিক-৫। তাই টিকাকরণে আর বাধা নেই। রুশ বিজ্ঞানীদের দাবি, গ্যামেলিয়া রিসার্চ ইনস্টিটিউট তাদের দীর্ঘদিনের গবেষণালব্ধ অভিজ্ঞতা থেকেই রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যৌথ ভাবে এই প্রতিষেধক তৈরি করেছে। তাই এই টিকার নিরাপত্তা নিয়ে সন্দেহের কোনও কারণ নেই বলেই দাবি তাদের।
মঙ্গলবার ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশটির আসন্ন বিধানসভা নির্বাচনে প্রায় ১৫ হাজার প্রার্থীকে রাশিয়ায় ‘স্পুটনিক-৫’ ভ্যাকসিন দেয়ার প্রস্তাব করেছেন, যাতে তারা নিরাপদে প্রচারণা চালাতে পারেন। এদিকে, ভারতের সরকারী সূত্র জানিয়েছে, তারাও ‘স্পুটনিক-৫’ ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ক্লিনিকাল ট্রায়াল চালাতে এবং দেশীয় প্রতিষ্ঠানের মাধ্যমে স্থানীয়ভাবে উৎপাদনে রাশিয়ার অনুরোধ বিবেচনা করছে।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, শীঘ্রই রাশিয়ার প্রান্তে-প্রান্তে পৌঁছে যাবে স্পুটনিক-৫। কয়েক মাসের মধ্যেই বেশির ভাগ শহরবাসী পেয়ে যাবেন এটি। এক বছর ধরে চলবে গণ-ভ্যাকসিনেশন। ফলে সবার আগে বাজারে আনার পর এবার গণ-প্রয়োগের মাধ্যমে রাশিয়া তাদের ‘স্পুটনিক ৫’ দিয়ে বাজিমাত করতে চাইছে।
এদিকে, নভেম্বরে ভোটের কথা মাথায় রেখে বিরোধী তথা দেশের একাংশের যাবতীয় আপত্তি উড়িয়ে এ দিকে মডার্নার টিকা আনার ব্যাপারে তদ্বির করে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তার ইঙ্গিত, অক্টোবরের মধ্যেই করোনা-টিকায় ছাড়পত্র দিতে চলেছেন তিনি। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে ট্রাম্প বলেন, ‘এমনিতে দু’-তিন বছর সময় লাগতে পারত। কিন্তু জরুরি ভিত্তিতে খুব অল্প সময়ই বিজ্ঞানীরা এই অসাধ্যসাধন করে দেখিয়েছে।’ যদিও মার্কিন বিজ্ঞানীদেরই একাংশ এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের দাবি, ভোটের কথা মাথায় রেখে যে ভাবে তড়িঘড়ি টিকা আনার কথা বলা হচ্ছে, মানুষ তা বুঝতে পারলে, টিকা নিতে অস্বীকারও করতে পারেন। মার্কিন করোনা-টিকার যাবতীয় ট্রায়াল-রিপোর্টের স্বচ্ছতা দাবি করেছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন। এমতাবস্থায় বুধবার টিকা তৈরিতে নিরাপত্তা এবং মানের সঙ্গে আপস না-করার ব্যাপারে শপথ গ্রহণ করেছে আমেরিকা ও ইউরোপের প্রথম সারির ন’টি ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা। সূত্র : সিএনবিসি, টিওআই।
-জেডসি
- ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর
- ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার
- এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স
- দেশের ১৫ জেলায় ঝড়ের সতর্কবার্তা, হতে পারে বজ্রবৃষ্টি
- আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে
- ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী
- কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হান সেওং-সুক
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’











