করোনার তৃতীয়-চতুর্থ ডোজ দেয়া শুরু, অগ্রাধিকার পাবেন যারা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৫ পিএম, ৫ জুলাই ২০২৩ বুধবার
প্রতীকী ছবি
করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে সারা দেশে একযোগে ভ্যাকসিনের তৃতীয় ও চতুর্থ ডোজ টিকাদানের বিশেষ ক্যাম্পেইন আজ বুধবার থেকে শুরু হয়েছে।সাত দিনব্যাপী আয়োজিত এই ক্যাম্পেইন চলবে আগামী ১১ জুলাই পর্যন্ত।
স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রমের মাধ্যমে নিজেদের অধিক সুরক্ষিত করার লক্ষ্যে ১৮ বছর বা তদূর্ধ্ব বয়সী সব নাগরিককে কোভিড-১৯ ভ্যাকসিনের তৃতীয় এবং চতুর্থ ডোজ দেওয়া হবে। এরই মধ্যে যারা কমপক্ষে ৪ মাস আগে দ্বিতীয় বা তৃতীয় ডোজ গ্রহণ করেছেন তাদেরকে প্রাপ্যতা অনুযায়ী তৃতীয় বা চতুর্থ ডোজ ভ্যাকসিন দেওয়া হবে।
এতে আরও বলা হয়, এই ক্যাম্পেইনে বিশেষ করে সম্মুখসারির যোদ্ধা, ৬০ বছরের ঊর্ধ্ব, দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত, স্বল্পরোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জনগোষ্ঠী ও গর্ভবতী নারীদের অগ্রাধিকারের ভিত্তিতে ভ্যাকসিন দেয়া হবে। এ ছাড়া চলমান কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রম হিসেবে যেসব ১৮ বছর বা তদূর্ধ্ব বয়সী নাগরিক এখনো কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ডোজ গ্রহণ করেননি তারা কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পেইনের পাশাপাশি ৫-১১ বছর বয়সী যেসব শিশু এখনো প্রথম বা দ্বিতীয় ডোজ ভ্যাকসিন গ্রহণ করেনি তাদের নির্ধারিত কেন্দ্রে প্রাপ্যতা অনুসারে কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়া হবে।
এ ছাড়া কোভিড-১৯ ভ্যাকসিন বিষয়ে সঠিক তথ্যের জন্য ১৬২৬৩ হেল্পলাইনে যোগাযোগ করতে বলা হয়েছে।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা



