করোনার থেকেও ১০ গুণ শক্তিশালী ভাইরাস শনাক্ত
ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৭ এএম, ১৮ আগস্ট ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
মালয়েশিয়ায় কোভিড-১৯ বা করোনা ভাইরাসের থেকেও কয়েকগুণ শক্তিশালী নতুন সংক্রামক ভাইরাস শনাক্ত করা হয়েছে।সোমবার স্ট্রেটসটাইমস-এর খবরে এ তথ্য দাবি করা হয়েছে।
জানা গেছে, মালয়েশিয়ার উত্তরাঞ্চলীয় প্রদেশ কেদাহতে একটি রেস্তোরার মালিক ৫৭ বছর বয়সী ব্যক্তি সম্প্রতি ইন্ডিয়া থেকে ফেরার পর তার থেকে ৪৫ জন ব্যক্তি নতুন করে সংক্রমিত হয়েছেন। গত জুলাই মাসে ভারত থেকে মালয়েশিয়ায় ফেরার পর ১৪ দিনের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনের নির্দেশ অমান্য করে রেস্তোরায় গেলে তিনিসহ তার পরিবারের সদস্য, রেস্তোরার কর্মী ও গ্রাহকরাও করোনায় আক্রান্ত হন।
ওই ব্যক্তির মাধ্যমে তৈরি হওয়া ক্লাস্টার (গুচ্ছ) থেকে এখন পর্যন্ত মালয়েশিয়ার তিনটি প্রদেশের ৪৫ জনের দেহে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হন। যার ফলে তার সংস্পর্শে আসা ৪৫ জন সংক্রমিত ব্যক্তির মধ্যে তিন জনের শরীরে নতুন এই শক্তিশালী সংক্রামক ভাইরাসের হদিস মিলেছে বলে জানা গেছে।
সম্প্রতি তানশ্রী খেতাবে ভূষিত স্বাস্থ্য মহাপরিচালক নূর হিশাম আবদুল্লাহ জানান, নতুন এই সংক্রমণ ভাইরাসের ঘন ঘন চরিত্র বদলের কারণে ভ্যাকসিনের আবিষ্কার ও প্রভাব নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। ভাইরাসের প্রকৃতি বদলে গেলে ভ্যাকসিন আবিষ্কার হলে তা কতটা কার্যকরী হবে তা আলোচনা সাপেক্ষ।
রোববার তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, “সাধারণ মানুষকে এবার আরও সতর্ক ও সচেতন হতে হবে। না হলে ভাইরাসের বিরুদ্ধে লড়াই ব্যর্থ হবে।”
প্রসঙ্গত, দেশটিতে আবারো ২ সংখ্যার ঘরে নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা প্রবেশ করেছে। যা পুরো জুলাই মাস ধরে ছিল ১ সংখ্যার ঘরে। করোনামুক্ত হওয়ার পথে থাকা দেশে আবার নতুন করে সংক্রামিতের সন্ধান মেলায় উদ্বিগ্ন মালয়েশিয়ার স্বাস্থ্যকর্তারা।
-জেডসি
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!







