করোনার নতুন ধরন ‘নিওকোভ’ যে কারণে প্রাণঘাতী
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৪ পিএম, ২৯ জানুয়ারি ২০২২ শনিবার
ফাইল ছবি
একে তো ওমিক্রন আতঙ্কে দিশেহারা পুরো বিশ্ব, তার উপরে আরও এক প্রাণঘাতী ধরনের সন্ধান মিললো। বর্তমানে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে।
তবে ওমিক্রনের উপসর্গ মৃদু হওয়ার কারণে, অনেকেই চিন্তামুক্ত আছে। কিছুদিন আইসোলেশনে থাকার মাধ্যমে অনেক ওমিক্রন রোগীই সুস্থ হয়ে উঠছেন। অনেকেই ভেবেছিলেন, ওমিক্রন দিয়েই বোধ হয় শেষ হবে করোনা আতঙ্ক!
তার মাঝেই আবার উদ্বেগ বাড়ালো করোনার নতুন ধরন নিওকোভ। চীনা বিজ্ঞানীদের উল্লেখিত নিওকোভ করোনাভাইরাসটি নিয়ে এখন আরও গবেষণার প্রয়োজন। মানুষের জীবনে এই ভাইরাস কী ধরনের প্রভাব ফেলতে পারে তা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা শুরু করেছেন।
এরই মধ্যে অনেক বিশেষজ্ঞরাই ধারণা করছেন, এটি হতে পারে করোনার সবগুলো ধরনের চেয়ে আরও বেশি সংক্রামক ও প্রাণঘাতী। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না, এই ভাইরাস শরীরে কীভাবে প্রভাব ফেলবে। এটি নিয়ে গবেষণা শুরু হয়েছে।
বারবার ধরন পাল্টে ভয়ানক আকার ধারণ করছে করোনা ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু’র তরফে জানানো হয়েছে, উহান গবেষকদের একটি দল দক্ষিণ আফ্রিকার বাদুড়ের মধ্যে নতুন ধরনের করোনা ভাইরাস, নিওকোভ খুঁজে পেয়েছেন।
এক গবেষণায় জানানো হয়েছে, নিওকোভ ভাইরাস আরও আতঙ্ক সৃষ্টি করতে পারে। বিশ্বস্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, চীনা বিজ্ঞানীদের উল্লেখিত নিওকোভ করোনা ভাইরাসটি নিয়ে আরও অনেক উন্নতমানের গবেষণার প্রয়োজন।
করোনা ভাইরাস হলো ভাইরাসের একটি বড় পরিবার। যা সাধারণ সর্দি থেকে শুরু করে শ্বাসযন্ত্রের গুরুতর সমস্যা সহ বিভিন্ন রোগের কারণ হতে পারে। বিশ্ব স্বাস্থ্য বলছে, মানব শরীরে ৭৫ শতাংশ সংক্রামক রোগের উৎস বন্য প্রাণী। করোনা ভাইরাস প্রায়শই বাদুড়ের মতো প্রাণীদের মধ্যে পাওয়া যায়।
ওই গবেষণায় ধারণা করা হয়েছে, নিওকভ ভাইরাসটিও কোভিড-১৯ ভাইরাসের মতোই মানব শরীরে প্রবেশ করতে পারে। বায়োর্জিভে প্রকাশিত হয়েছে এই গবেষণার প্রি-প্রিন্ট।
গবেষণায় আরও উল্লেখ করা হয়েছে, নিওকোভের মাত্র একটি মিউটেশন হলেই মানব শরীরের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। নিওকোভ ভাইরাসটির সঙ্গে মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম অর্থাৎ মার্সের অনেকটাই মিল আছে।
২০১২ সালে এই রোগটি প্রথম সৌদি আরবের নাগরিকদের মধ্যে শনাক্তকরণ করা হয়েছিল। গবেষণায় বলা বলা হয়েছে, মার্স-এর সঙ্গে নিওকোভের ৮৫ শতাংশ মিল আছে। মার্স সংক্রমিতদের মধ্যে মৃত্যুর হার ৩৫ শতাংশ, কোভিডের চেয়ে যা বহু গুণ বেশি। তাই নিওকোভ নিয়েও উদ্বেগে আছেন বিজ্ঞানীরা।
সূত্র: হিন্দুস্তান টাইমস/ এবিপি লাইভ/ লাইভমিন্ট
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা






