ঢাকা, মঙ্গলবার ২৭, অক্টোবর ২০২৬ ১৯:১৯:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭ চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

করোনার নিরাপদ টিকা আনছে ইরান!

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৯ পিএম, ১৪ ডিসেম্বর ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ইরানের স্বাস্থ্য ও চিকিৎসা শিক্ষা বিষয়ক মন্ত্রী সাঈদ নামাকি বলেছেন, তার সরকার ইরানি জনগণের জন্য করোনাভাইরাসের সবচেয়ে নিরাপদ টিকা সরবরাহ করবে।

রবিবার রাজধানী তেহরানে এক অনুষ্ঠানে নামাকি এ ঘোষণা দেন। খবর পার্সটুডের

নামাকি বলেন, ‘ইরানের বিজ্ঞানীরা টিকা নিয়ে কাজ করছেন। বিষয়টি সারাবিশ্ব আগামী বসন্তের মধ্যেই জানতে পারবে। নামাকি বলেন, ইরান কোভিড-১৯ এর টিকা উৎপাদন করবে।’

তিনি বলেন, ‘ইরানের জনগণের ওপর কোনো টিকা পরীক্ষা-নিরীক্ষা করার অনুমতি আমরা দেবো না। যারা টিকা তৈরি করছে তারা অন্য কোথাও হিউম্যান টেস্টিংয়ের কাজ করুক।’

-জেডসি