ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ৮:৪৬:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই

করোনার প্রতিষেধক আবিষ্কারের দাবি করেছে চীন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৪ এএম, ৩১ মার্চ ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া মহামারি নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) ঠেকাতে প্রতিষেধক আবিষ্কার হয়েছে বলে জানিয়েছে চীন।দেশটির বিজ্ঞানীরা দাবি করেছেন যে, ন্যানোমেটেরিয়াল নামের এই ওষুধটি করোনায় আক্রান্ত কোনো রোগীর শরীরে ঢুঁকিয়ে দিলেই তা মুহূর্তের মধ্যে ধ্বংস করে ফেলবে প্রাণঘাতী করোনাভাইরাসকে।

চীনের সরকারি মিডিয়া গ্লোবাল টাইমসের এক টুইট বার্তায় বলা হয়েছে, করোনার মোকাবিলার জন্য হাতিয়ার প্রস্তুত।

চীনা গবেষকদের দাবি, এই ওষুধ প্রয়োগ করে ৯৬ দশমিক ৫ থেকে ৯৯ দশমিক ৯ শতাংশ সাফল্য পাওয়া গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটটিনের খবরে বলা হয়েছে, করোনা ভাইরাসের মোকাবিলার জন্য গবেষকেরা একরকম ন্যানোমেটেরিয়াল বানিয়েছেন যা শরীরে প্রবেশ করে করোনা ভাইরাস শুষে নেয় এবং এরপর তাকে ৯৯.৯ শতাংশ পর্যন্ত নিষ্ক্রিয় করে ফেলে।

বৈজ্ঞানিকরা একে ভ্যাকসিন বা ওষুধ বলতে রাজি নন। তাদের মতে, এটি একটা জৈব অস্ত্র যাকে করোনার সঙ্গে লড়াইয়ের জন্যই তৈরি করা হয়েছে। ন্যানোমেটেরিয়াল হেলথকেয়ার ছাড়াও পেন্টস, ফিল্টার, ইনসুলেশন এবং লুব্রিকেট করার কাজেও ব্যবহার করা হয়। করোনা ভাইরাসের মোকাবিলার ক্ষেত্রে এটা দেহে প্রবেশের পর শরীরের বাকি এনজাইমগুলোর মতোই কাজ করে। আর এতেই আসে সাফল্য।সূত্র: নিউজ ১৮

-জেডসি