করোনার ভয়াবহতা এখনও বাকি : ডব্লিওএইচও
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪৩ পিএম, ৩০ জুন ২০২০ মঙ্গলবার
করোনার ভয়াবহতা এখনও বাকি : ডব্লিওএইচও
বিশ্বে করোনা সংক্রণের ছয় মাস পার হয়ে গেছে। পৃথিবীজুড়ে মারা গেছে পাঁচ লাখেরও বেশি মানুষ। তবু এ ভাইরাসের তীব্র রূপ দেখা এখনও বাকী রয়ে গেছে। চলমান পরিস্থিতি শেষ হতেও অনেক সময় লাগবে। এমনটাই বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
সংস্থাটির প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস সোমবার ভার্চুয়াল বৈঠকে বলেছেন, আমরা সকলে চাচ্ছি বর্তমান পরিস্থিতির অবসান হোক। আমরা চাচ্ছি প্রতিটি জীবন বাঁচুক। কিন্তু কঠিন বাস্তবতা হলো এ পরিস্থিতি সহসা শেষ হচ্ছে না।
তিনি আরো বলেন, কিছু কিছু দেশে পরিস্থিতির অগ্রগতি হলেও মূলত মহামারি বিশ্বব্যাপী দ্রুতই ছড়িয়ে পড়ছে। টেডরস বলেন, চীনে অন্তত ছয়মাস আগে ভাইরাসটির প্রার্দুভাব দেখা দেয়। এর উৎস খোঁজার লক্ষ্যে সেখানে আগামী সপ্তাহে একটি দল যাবে।
তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশ সঠিক পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরো মারাত্মক রূপ নেবে। আরো বেশি মানুষ করোনা ভাইরাসের শিকার হবে। তিনি পরীক্ষা, শনাক্ত, আইসোলেশন ও কোয়ারেন্টিনের ওপর আবারো গুরুত্বারোপ করেন।
এদিকে বিশ্বে এক কোটিরও বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে করোনার সংক্রমণ ও মৃত্যু দুটোই যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি। দেশটিতে করোনায় মারা গেছে ১ লাখ ২৫ হাজারেরও বেশি লোক এবং আক্রান্ত ২৫ লাখ।
বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণ ব্রাজিলে। দেশটিতে গত এক সপ্তাহে ২ লাখ ৫৯ হাজার ১০৫ জন করোনায় আক্রান্ত হয়েছে।
ভারতে শনিবার একদিনে সংক্রমণের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। নতুন করে ১৮ হাজার ৫শ’ লোক আক্রান্ত এবং ৩৮৫ জন মারা গেছে।
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- রাজধানীর পাখিরা: কংক্রিটের নগরীতে ডানা মেলে জীবনের গান
- স্বপ্নে রঙ মেশানো মানুষ মুস্তাফা মনোয়ার
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ জরুরি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে