করোনার মধ্যেই ভারতে আতঙ্ক ছড়াচ্ছে বার্ড ফ্লু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৬ পিএম, ৫ জানুয়ারি ২০২১ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
ভারতের রাজস্থানের পর এবার কেরলের আলাপুঝা ও কোয়াট্টাম জেলায় একাধিক মরা হাঁসের শরীরে ‘বার্ড ফ্লু’ ভাইরাসের সন্ধান পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কন্ট্রোলরুম খুলেছে প্রশাসন।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ‘এই দুই জেলায় ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে হাঁসের মড়ক চোখে পড়ে। সেই সময় ভোপালে এইচ৫এন৮ পরীক্ষা করতে পাঠানো হয়। ৮টি নমুনা পরীক্ষার মধ্যে ৫টিতে বার্ড ফ্লু ধরা পড়ে।’
অপরদিকে নেনদুরের একটি হাঁসের খামারে প্রায় ১ হাজার ৫০০ হাঁস মারা যায়। কুট্টানন্দ এলাকার হাঁসের খামারেও বার্ড ফ্লু ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত এই ঘটনায় প্রায় ১২ হাজার হাঁসের মৃত্যু হয়েছে। কয়েকদিন আগে রাজস্থান ও মধ্যপ্রদেশে কাকের মড়ক দেখা গিয়েছিল। সেখানেও পরীক্ষায় বেরিয়ে আসে, বার্ড ফ্লু-তে আক্রান্ত হয়ে কাকের মৃত্যু হচ্ছে। রাজস্থান ও মধ্যপ্রদেশ মিলিয়ে প্রায় ৩০০ কাকের মৃত্যু হয়েছে। এই দুই রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
এলাকা চিহ্নিত করে সেখানে বার্ড ফ্লু আক্রান্ত চিহ্নিত করার কাজ করছে প্রশাসন। হিমাচলপ্রদেশেও পরিস্থিতি ক্রমশ কঠিন হয়ে পড়েছে। পরিযায়ী পাখির মধ্যে বার্ড ফ্লুর সংক্রমণ দেখা দিয়েছে। যার ফলে এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৭০০ পরিযায়ী পাখির মৃত্যুর খবর পাওয়া গেছে।
হিমাচল রাজ্যের বন দপ্তরের সংরক্ষণ বিভাগের প্রধান অর্চনা শর্মা জানিয়েছেন, বরেলির ভারতীয় পশুপালন গবেষণা কেন্দ্রের পরীক্ষায় দেখা গেছে, বার্ড ফ্লু-রয়েছে এই পাখিদের শরীরে। যদিও একেবারে নিশ্চিত হতে ভোপালে প্রধান পরীক্ষা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। খবর দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারকেও। সূত্র: আনন্দবাজার
-জেডসি
- শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু










