ঢাকা, বুধবার ২৮, অক্টোবর ২০২৬ ১৯:৫৪:৪০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয় নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

করোনার সংক্রমণ বাড়ায় পুনরায় লকডাউন জাকার্তায়

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫২ এএম, ১১ সেপ্টেম্বর ২০২০ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনার সংক্রমণ ও মৃত্যু বাড়তে থাকায় আবারো লকডাউনের ঘোষণা দিয়েছেন ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার গভর্নর।

জাকার্তা পোস্টে বলা হয়েছে, এই লকডাউন আগামী সোমবার থেকে শুরু হচ্ছে।

এ বিষয়ে জাকার্তার গভর্নর আনিস বাসউইদেন বলেন, এই জরুরি ব্যবস্থা নেয়া ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই। এসময় সবাইকে ঘরে বসে কাজ, পড়াশুনা ও প্রার্থনা করার জন্য বলা হচ্ছে।

এছাড়াও গভর্নর জানিয়েছেন, রাজধানীটিতে করোনা আইসোলেশনের জন্য প্রস্তুত চার হাজার ৫৩ শয্যার মধ্যে ৭৭ শতাংশে রোগী ভর্তি রয়েছেন।

তিনি বলেন, এখনই যদি এই সংক্রমণ বন্ধ করার ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে ১৭ সেপ্টেম্বরের পর আর কোনো আইসোলেশন শয্যা খালি থাকবে না।

উল্লেখ্য, করোনা আক্রান্ত হয়ে গত বুধবার পর্যন্ত জাকার্তায় এক হাজার ৩৪৭ জন মারা গেছেন।

-জেডসি