ঢাকা, মঙ্গলবার ২৭, অক্টোবর ২০২৬ ১৩:৫৪:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭ চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

করোনার সংক্রমণ রোধে ২৫ দিনের লকডাউনে লেবানন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২৮ পিএম, ৫ জানুয়ারি ২০২১ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আবার ২৫ দিনের লকডাউন ঘোষণা করেছে লেবানন সরকার। বৃহস্পতিবার থেকে দেশজুড়ে চলা লকডাউনের সময় সন্ধ্যা ৬টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ চলবে। লকডাউন চলবে পহেলা ফেব্রুয়ারি পর্যন্ত। মঙ্গলবার একটি ডিক্রি জারি করে বিস্তারিত নির্দেশনা দেয়া হবে। খবর স্টার অনলাইনের

দেশটির স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান বলেন, লকডাউন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে শুধু জরিমানা নয়, আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। মহামারির চ্যালেঞ্জ লেবাননের জনগণের জীবনকে হুমকিতে পরিণত করেছে, কারণ হাসপাতালে আর শয্যা প্রদান করা সম্ভব নয়।

ছুটির মৌসুমে লেবাননে করোনাভাইরাস সংক্রমণের হার দ্বিগুণের বেশি দেখা গেছে। মারাত্মক অর্থনৈতিক সংকটে থাকা লেবানন এই সময়ে অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি করেছিল এবং সাধারণ মানুষের নগড় ব্যয় বাড়াতে পদক্ষেপ নিয়েছিল। সেই ব্যবস্থাই হিতে বিপরীত হয়ে দেখা দিয়েছে।

-জেডসি