ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ১৮:৪২:৪২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী

করোনায় আক্রান্ত ডা. জাফরুল্লাহ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:০১ পিএম, ২৫ মে ২০২০ সোমবার

করোনায় আক্রান্ত ডা. জাফরুল্লাহ চৌধুরী

করোনায় আক্রান্ত ডা. জাফরুল্লাহ চৌধুরী

কারোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ সোমবার রাতে গণমাধ্যমকে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল রোববার গণস্বাস্থ্যের ল্যাবে পরীক্ষায় তার কোভিড-১৯ পজিটিভ আসে।


তিনি জানান, রোববার সন্ধ্যায় তিনি জ্বর অনুভব করার পর গণস্বাস্থ্য নগর হাসপাতালে পরীক্ষা করান।

তিনি বলেন, গতকাল আমার থুথু পজিটিভ হয়েছে। তিনদিন হলে এন্টিবডি পজিটিভ হয়। আগামীকাল মঙ্গলবার এন্টিবডি পজিটিভ হবে।


ডা. জাফরুল্লাহ চৌধুরী এখন বাড়িতে আইসোলেশনে রয়েছেন। তিনি ভালো আছেন। কোনো ধরনের সমস্যা নেই।