করোনায় আক্রান্ত বিশ্বের সবচেয়ে বড় গ্লাভস কোম্পানির ২৫০০ কর্মী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫১ পিএম, ২৪ নভেম্বর ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
করোনা মোকাবিলায় বিশ্বজুড়ে গ্লাভস সরবরাহ করে যাচ্ছিল লেটেক্স। এখন কোম্পানিটির প্রায় আড়াই হাজার কর্মী করোনায় আক্রান্ত। মালয়েশিয়ার কোম্পানিটি বিশ্বের সবচেয়ে বেশি গ্লাভস প্রস্তুত করে থাকে। এখন করোনা সংক্রমণ তাদের কারখানায় ঢুকে যাওয়ায় ব্যাহত হচ্ছে গ্লাভস উৎপাদনে।
বিবিসি জানায়, সংক্রমণ রোধে ২৮টি যা কোম্পানিটির অর্ধেকেরও বেশি কারখানা বন্ধ করে দিচ্ছে লেটেক্স। করোনা মোকাবিলায় বিশ্বজুড়ে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর (পিপিই) চাহিদা মিটিয়ে এ বছর রেকর্ড লাভ করে মালয়েশীয় কোম্পানিটি।
তবে কারখানা বন্ধের ঘোষণায় মঙ্গলবার লেটেক্সের শেয়ার ৭.৫ শতাংশ পড়ে গেছে। মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শীর্ষ গ্লাভস কোম্পানিটির কারখানা এবং এর কর্মীদের ডরমিটরির এলাকায় করোনা সংক্রমণ বেড়ে গিয়েছে।
লেটেক্সের ৫ হাজার ৮০০ কর্মীকে করোনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ২ হাজার ৪৫৩ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয় বলে মন্ত্রণালয় জানায়। আক্রান্ত কর্মীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
মালয়েশিয়ায় গ্লাভস কোম্পানিটি ৪১ কারখানা চালু করে, যার কর্মীরা অধিকাংশই নেপালের নাগরিক। ডরমিটরিতে গাদাগাদি করে তাদের থাকতে হয়।
-জেডসি
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭








