ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ২০:২৮:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী

করোনায় আক্রান্ত মুনতাসীর মামুন, হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫০ পিএম, ৩ মে ২০২০ রবিবার

অধ্যাপক ড. মুনতাসীর মামুন

অধ্যাপক ড. মুনতাসীর মামুন

বিশিষ্ট ইতিহাসবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. মুনতাসীর মামুন (৬৯) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ রোববার সন্ধ্যায় তাকে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাকে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের কোভিড-১৯ বিষয়ক টিমের ফোকাল পার্সন ডা. মাহবুবুর রহমান।

ডা. মাহবুবুর রহমান বলেন, ‘উনার শারীরিক অবস্থা ভালো না। আমরা আইসিইউ কল করেছি। সিট পাওয়া গেলে আজকে রাতেই তাকে আইসিইউতে স্থানান্তর করা হবে।’

এর আগে বিকেলে শারীরিক অসুস্থতা নিয়ে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন বলে নিজেই জানান অধ্যাপক মুনতাসীর মামুন।

কিছু খেতে পারছেন না এবং দুর্বল অনুভব করছেন তাই হাসপাতালে ভর্তি হয়েছেন। অসুস্থতার জন্য বেশি কথা বলতে পারছেন না বলেও জানান তিনি।