করোনায় আক্রান্তের সংখ্যায় চীনকে ছাড়াল ভারত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২০ পিএম, ১৬ মে ২০২০ শনিবার
ছবি: ইন্টারনেট
মহামারি নভেল করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে যত মানুষ আক্রান্ত হয়েছে তার চেয়ে ভারতে আক্রান্তের সংখ্যা এখন বেশি। ভারতে ৮৫ হাজার ৭৮৪ জন আক্রান্ত হলেও ডিসেম্বরের শেষে চীনের মধ্যাঞ্চলীয় প্রদেশ হুবেইয়ে প্রাদুর্ভাব শুরু পর দেশটির ৮২ হাজার ৯৩৩ জন ভাইরাসটিতে সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন।
শুক্রবার ভারতের রাজ্য সরকারগুলোর স্বাস্থ্য বিভাগের দেওয়া সবশেষ তথ্যের বরাতে এ খবর জানিয়েছে দেশটির টেলিভিশন এনডিটিভি। তাতে বলা হচ্ছে, আক্রান্তের দিক দিয়ে চীনকে ছাড়িয়ে গেল ভারত। নভেল করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্তের বিশ্বে ভারতের অবস্থান এখন এগারোতম।
তবে প্রতিবেশী চীনসহ বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুর হার এখনও কিছুটা কম। চীনে করোনায় মৃত্যুর হার ৫ দশমিক ৫ শতাংশ হলেও ভারতে তা ৩ দশমিক ২ শতাংশ। ভারতে আক্রান্ত রোগীদের মধ্যে ৩০ হাজার ২৩৪ জন চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন।
অপরদিকে সামলে উঠেছে চীন। দেশটিতে এখন সক্রিয় কোভিড-১৯ রোগীর সংখ্যা মাত্র ১০০ জন। আক্রান্ত ৮২ হাজার রোগীর মধ্যে ৭৮ হাজারের বেশি সুস্থ হলেও দেশটিতে প্রাণ হারিয়েছেন ৪ হাজার ৬৩৩ জন। সবচেয়ে বেশি আক্রান্ত যুক্তরাষ্ট্রে। সেখানে আক্রান্ত ১৪ লাখ ৭৭ হাজারের মধ্যে ৮৮ হাজারের বেশি মানুষ মারা গেছে।
শুক্রবার ভারতজুড়ে ৪ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। কাশ্মীর থেকে শুরু করে কেরালা এবং কর্ণাটক থেকে শুরু করে বিহার পর্যন্ত ব্যাপকহারে সংক্রমণ ছড়িয়েছে এই ভাইরাসের। এদিকে গতকাল দেশটির চলমান লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে। তবে মোদি বলেছেন, সম্পূর্ণ ভিন্নরকম ভাবে লকডাউনের মেয়াদ বাড়বে।
ভারতে গত ২৫ মার্চ থেকে লকডাউন চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্প্রতি জাতির উদ্দেশে দেওয়া ভাষণে লকডাউন আরও বাড়াবেন বলে ঘোষণা দিলেও দেশটির চতুর্থ দফার এই লকডাউনে বিধিনিষেধ আরও বেশি শিথিল করার ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে এতে করোনার সংক্রমণ আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে।
ভারতে সর্বাধিক আক্রান্ত মৃত্যু মহারাষ্ট্র রাজ্যে। সেখানে আক্রান্ত ২৯ হাজারের বেশি; মৃত্যু সহস্রাধিক। দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে মোট আক্রান্ত ১০ হাজার ছাড়িয়েছে। গুজরাটে প্রায় ১০ হাজার এবং রাজধানী অঞ্চল দিল্লিতে প্রায় ৯ হাজার আক্রান্ত। আর পশ্চিমবঙ্গে আক্রান্ত হিসেবে শনাক্ত প্রায় ২৪শ জনের মধ্যে ২১৫ জন মারা গেছে।
-জেডসি
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই
- কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











